রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আজ রবিবার (১৪ জুন) রাতে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বিশ্বকাপ অভিযান শুরু করছে জার্মানি। প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে নামগোত্রহীন কুরাসাওকে পাচ্ছে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। তাই নকআউট পর্বে যেতে মাঠে গোলের বন্যা বইয়ে দিতে চান জামাল মুসিয়ালা-জশুয়া কিমিচরা।

২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল বিশ্ব ফুটবলে পরাশক্তি হিসেবে পরিচিত জার্মানিকে। চার বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দ্রুত বিদায়ে খানিকটা হলেও জৌলুস হারিয়েছিল বিশ্বকাপ। অতীত ভুলে এবার নতুন উদ্যমে ঝাঁপাতে চাইছেন জামাল মুসিয়ালা-জশুয়া কিমিচ-ফ্লোরিয়ান উইর্টজরা।  তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশেলর কারণে অনেক ফুটবল বিশেষজ্ঞই এবার জার্মানিকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরে নিয়েছেন। গ্রুপে কুরাসাও ছাড়া জার্মানির প্রতিপক্ষ ইকুয়েডর ও আইভরিকোস্ট। ফলে আগের দু’বারের মতো এবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে জার্মানির বিদায় নেওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন তাঁরা। পচা শামুকে যে অনেক সময় পা কাটে তা ভালই জানেন জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান ও অধিনায়ক জশুয়া কিমিচ।  তাই প্রতিপক্ষ কুরাসাওকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন। জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেন, ‘ছোট দল বলে কাউকে অবহেলা করার সুযোগ নেই। বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন।’ অধিনায়ক কিমিচও সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আমাদের লক্ষ্য ভাল ফুটবল খেলে তিন পয়েন্ট অর্জন করা।’

অন্যদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচেই জার্মানির মতো শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হলেও ঘাবড়াচ্ছেন না কুরাসাও কোচ ডিক অ্যাডভোকোট ও অধিনায়ক কুকো মার্টিনা। তাঁদের কথায়, ‘বিশ্বকাপ এমন একটি মঞ্চ যেখানে এক রাতেই গল্প বদলে যেতে পারে। কাগজে-কলমে জার্মানি স্পষ্ট ফেভারিট হলেও বিশ্বকাপের মঞ্চে কোনও কিছুই নিশ্চিত নয়।’

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে