পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

Share:

নিজস্ব প্রতিনিধি: অদম্য জেদ আর হার না মানার মানসিকতা থাকলে যে সব অসম্ভবকে সম্ভব করা যায়, রবিবার (১৪ জুন) রাতে ফের একবার প্রমাণ করলেন জাপানের ফুটবলাররা। দু-দুবার পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ফিরে এসে নেদারল্যান্ডসের জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন দাইচি কামাদারা।

টেক্সাসে  ম্যাচের প্রথমার্ধ ছিল বড্ড ম্যাড়ম্যাড়ে। তবে বলের নিয়ন্ত্রণ থেকে শুরু করে আক্রমণ, সব কিছুতেই প্রাধান্য ছিল ডাচদের। শুরুর ৩ মিনিটেই নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ডাচরা। ড্যানিয়েল ম্যালেনের জোরালো শট দুর্দান্তভাবে ঝাঁপিয়ে প্রতিহত করেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। প্রথমার্ধের শেষদিকে অবশ্য খোলস ছেড়ে বেরিয়ে আসে জাপানও। ৪৩ মিনিটে কেইতো নাকামুরা সহজ সুযোগ মিস করার পর, বিরতির ঠিক আগে ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইককে ফাঁকি দিয়ে আয়েসে উয়েদার নেওয়া শট জালের পাশে আছড়ে পড়ে। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপিয়েছিল দুই দল। তবে প্রথমে গোল করে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ম্যাচের ৫১ মিনিটে ডান প্রান্ত থেকে আসা ক্রসে হেড করেন ভার্জিল ফন ডাইক। বল পোস্টে লেগে জালে জড়ায়। দেশের হয়ে বড় কোনও টুর্নামেন্টে এটাই প্রথম গোল ফন ডাইকের। তবে ডাচদের এগিয়ে থাকার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। পিছিয়ে পড়েই গোল শোধের জন্য ঝাঁপায় জাপান।  ৫৭ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে গড়া দারুণ এক আক্রমণ থেকে ডাচদের জাল কাঁপিয়ে জাপানকে সমতায় ফেরান মিডফিল্ডার কেইতো নাকামুরা। গোল হজম করার সাত মিনিট বাদে ফের প্রতিপক্ষের জালে বল জড়ান নেদারল্যান্ডসের ক্রিসেনসিও সামারভিল। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন ডাইকরা, তখনই ঠিক তখনই ব্লু সামুরাইদের উচ্ছ্বাসে ভাসালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ