হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি:  ডাম্বুলায় সোমবার (১৫ জুন) ত্রিদেশীয় শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে সুপার ওভারে হেরে গিয়েছে ভারতীয় ‘এ’ দল। আর ওই হারের পরেই উ‍ৎসবে মেতে ওঠা শ্রীলঙ্কার এক খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী। পাল্টা শ্রীলঙ্কার ওই খেলোয়াড়ও তেড়ে যান। প্রায় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সূর্যাংশ শেগড়ের হস্তক্ষেপে বড় ধরনের কোনও অবাঞ্ছিত ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই গোটা ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ‘সুপার ওভারে ভারতকে হারানোর পরেই নিজেদের মধ্যে উ‍ৎসব পালন করছেন শ্রীলঙ্কার খেলোয়াড়রা। আর তখনই সেখানে হাজির হন বৈভব সূর্যবংশী। কেউ কিছু বুঝে ওঠার আগেই শ্রীলঙ্কার এক খেলোয়াড়ের দিকে তেড়ে যাচ্ছেন। পাল্টা ওই খেলোয়াড়ও বৈভবকে কিছু বলছেন। তখনই শ্রীলঙ্কার এক খেলোয়াড় বৈভবকে সরিয়ে দেন। যদিও ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়ই সৌজন্য বিনিময় করেন এবং পরস্পর করমর্দন করেন।

এদিন ডাম্বুলায় প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ২৬৫ রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় দলের ইনিংস। জবাবে সাদিরা সামারাবিক্রমের অনবদ্য ৯৩ রানের দৌলতে ৯ উইকেটে ২৬৫ রান তোলে শ্রীলঙ্কা। ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথমে ব্যাট করে ১৮ রান তোলে লঙ্কানরা। জবাবে ৯ রান তুলতে বৈভব সূর্যবংশীরা। ফলে ৭ রানে হার মানতে হয়। আর এদিন হারের ফলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠা তিলক বর্মাদের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়াল।

ডাম্বুলার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক। তবে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারতীয় এ দল। বৈভব সূর্যবংশী (২১) ও প্রভসিমরান সিংহ (১১) তেমন সুবিধা করতে পারেননি। অধিনায়ক তিলক বর্মা ৩২ বলে ২৩ রান করে ফেরেন। রুতুরাজ গায়কোয়াড় (৩৭), আয়ুষ বাদোনি (১৫) ও নিশান্ত সান্ধুরা (৬), অনুকুল রায়রা (৮) দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। সূর্যাংশ শেগড়ে ও বিপরাজ নিগম অষ্টম উইকেটে জুটি বেঁধে ১০৪ রান যোগ করে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন। বিপরাজ নিগম ৫১ রান করেন। আর্শাদ খান করেন ২ রান। ৪৯.২ ওভারে শেগড়েকে (৭২) সাজঘরে ফিরিয়ে ভারতকে ২৬৫ রানে গুটিয়ে দেন মোহাম্মদ সিরাজ।

জয়ের জন্য ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করান শ্রীলঙ্কার দুই ওপেনার। প্রথম উইকেটে যোগ হয় ৭৫ রান। কিন্তু মাঝের সারির ব্যাটারদের ব্যর্থতার কারণে চাপে পড়ে যায়। ঠিক তখনই সাদিরা সামারাবিক্রমে কুম্ভ হয়ে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধের পাহাড় গড়েন। মূলত তাঁর ৯৩ রানের দৌলতেই ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। ফলে টাই হয় ম্যাচ। ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় সুপার ওভারে। ভারতের আর্শাদ খানের বলে ১৬ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ৯ রান তুলতে সক্ষম হন বৈভব সূর্যবংশীরা।

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ