সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড়সড় হারের চরম মূল্য চোকাতে হয়েছে তিউনিসিয়া কোচ সাবরি লামৌচিকে। সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন তিনি। যদিও এ বিষয়ে তিউনিসিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বরখাস্তের খবর সম্পর্কে কোনও প্রতিক্রিয়া না জানালেও সুইডেনের কাছে বিধ্বস্ত হওয়ায় তিনি যে হতাশ, তা অস্বীকার করেননি তিউনিসিয়া কোচ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লামৌচি বলেছেন ‘এটি একটি কঠিন পরাজয়। এটি যথেষ্টই যন্ত্রণাদায়ক। টুর্নামেন্টের শুরুতেই এমন বাজেভাবে হেরে যাওয়াটা সত্যিই মেনে নেওয়া যায় না।’

বিশ্বকাপের প্রথম ম্যাচেই সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে তিউনিসিয়া। গ্রুপে নেদারল্যান্ডস ছাড়াও জাপানের মুখোমুখি হবে দলটি। আগামী রবিবার (২১ জুন) জাপানের বিপক্ষে মাঠে নামবে দলটি। কিন্তু তার আগেই সাবরি লামৌচি বরখাস্ত হওয়ায় নতুন কোচের সন্ধান করতে হবে দলটিকে। সেক্ষেত্রে লামৌচির সহকারী ওয়াহবি খাজরি কোচ হওয়ার দায়িত্ব পেতে পারেন বলে মনে করা হচ্ছে। গত জানুয়ারিতেই তিউনিসিয়ার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন লামৌচি। পাঁচ ম‍্যাচ ডাগআউটে ছিলেন। তার মধ‍্যে একটিতে জিতেছে তিউনিসিয়া। একটিতে ড্র করেছে, হেরেছে অন‍্য তিন ম‍্যাচে। মাত্র পাঁচ মাসের মতো কোচের দায়িত্বে ছিলেন লামৌচি।

যদিও শেষ দুই ম্যাচে মোট ১০ গোল হজম করতে হয়েছে তিউনিসিয়াকে।  বিশ্বকাপ শুরুর আগে বেলজিয়ামের কাছে ৫-০ গোলে হেরে গিয়েছিল লামৌচির শিষ্যরা। আর সুইডেনের কাছে হেরেছে ৫-১ গোলে। তবে বিশ্বকাপের বাছাইপর্বে কোনও গোল হজম করেনি দলটি।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়