শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের চর্চায় বৈভব সূর্যবংশী। ভারতীয় দলে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন তরুণ এই ক্রিকেটার? এই চর্চায় সরগম ক্রিকেট দুনিয়া। সোমবার (১৫ জুন) ডাম্বুলায় ভারত ‘এ’ এবং শ্রীলঙ্কা ‘এ’-এর মধ্যে সুপার ওভার শেষে বৈভব শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন ।  তারপর হাতাহাতাতিতে জড়াতেও দেখা যায়। ১৫ বছর বয়সী ব্যাটসম্যানকে রাগে ফেটে পড়তেও দেখা গিয়েছে। এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে বৈভব কি আইসিসির নিয়ম লঙ্ঘন করেছেন? তাঁকে কি শাস্তি দেবে ক্রিকেট বোর্ড?

জেনে নিন কি বলছে আইসিসির নিয়ম

ম্যাচ রেফারি প্রদীপ জয়প্রকাশধরন এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত দেননি। তদন্তে যদি প্রমাণিত হয় যে বৈভব সূর্যবংশী কোনও খেলোয়াড়ের সঙ্গে অনুপযুক্ত ভাবে শারীরিক সংস্পর্শে এসেছেন, তাহলে তাঁকে জরিমানা করা হতে পারে বা অন্য কোনও শাস্তি দেওয়া হতে পারে। আইসিসি আচরণবিধির ২.১২ ধারায় বলা হয়েছে যে, ইচ্ছাকৃত বা বেপরোয়াভাবে কোনও খেলোয়াড়, আম্পায়ার বা অন্য কোনো ব্যক্তির সংস্পর্শে আসে তাহলে তা আইসিসির আচরণবিধির লঙ্ঘন বলে গণ্য হবে। উল্লেখ্য, ২০২৪-২৫ বর্ডার-গাভাস্কার ট্রফিতে একই ধরনের একটি ঘটনার জন্য বিরাট কোহলিকে তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছিল এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। সেই সময়ে কোহলি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা দিয়েছিলেন।

তবে, বৈভব সূর্যবংশীর জন্য স্বস্তির বিষয় হলো, ঘটনাটি কোনও আন্তর্জাতিক ম্যাচে ঘটেনি। ঘটনাটি ঘটেছে, ভারত ‘এ’ এবং শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যে হওয়া একটি ম্যাচে। তাই, আইসিসির আচরণবিধির অধীনে তাঁর বিরুদ্ধে সরাসরি কোনও ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা কম। তা সত্বেও বৈভর সম্পূর্ণ দায়মুক্ত হতে পারবেন না। ম্যাচ রেফারি বিষয়টি পর্যালোচনা করে বৈভবকে সতর্ক করতে পারেন, জরিমানা বা অন্য কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। এছাড়াও, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তরুণ ক্রিকেটারের আচরণের বিষয়ে পৃথক ব্যবস্থাও নিতে পারে। 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই