Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভাড়ার নামে লুঠ! বাসমালিকদের শো-কজ পরিবহণ দফতরের

সতর্ক করেও ভাড়া বাড়ানোর প্রবণতা কমানো যায়নি। তাই এবার একাধিক বাসমালিককে শো-কজ করল পরিবহণ দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: পেট্রোপণ্যের দাম বাড়ায় রাজ্যের তরফে ভর্তুকি মিলছে। তবে শর্ত একটাই, যাত্রীদের থেকে বাড়িত ভাড়া নেওয়া যাবে না। কিন্তু তা সত্ত্বেও শহর ও শহরতলীর বিভিন্ন রুটের বাসগুলি অতিরিক্ত ভাড়াই নিচ্ছে। কোনও বাস স্টপেজ প্রতি দু’টাকা তো কোনও বাস চার থেকে ছয়টাকা পর্যন্ত অতিরিক্ত নিচ্ছে। বিজ্ঞপ্তি জারি করেও ভাড়া বাড়ানোর প্রবণতা কমানো যায়নি। তাই এবার একাধিক বাসমালিককে শো-কজ করল পরিবহণ দফতর। শুধু তাই নয়, স্পষ্ট জানিয়ে দেওয়া হল, অতিরিক্ত ভাড়া নিলে বাতিল হতে পারে বাসের পারমিট।

করোনার বিধিনিষেধ শিথিল হওয়ার শুরুতে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর অনুমতি দিয়েছিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিল বাসমালিক সংগঠনগুলি। কিন্তু করোনাকালে মানুষের পকেট শূন্য, অনেকের স্থায়ী চাকরিও চলে গিয়েছে, আবার অনেকের চাকরি থাকলেও কমানো হয়েছে বেতনের অঙ্ক। সেই দিকটা মাথায় রেখেই পরিবহণ মন্ত্রী ভাড়া বাড়ানোর দাবি মেনে নেননি। এদিকে ৫০ শতাংশ যাত্রী তুলতে বলা হলেও তা মানেনি কোনও বাসই। তবে যেহেতু ভাড়া বাড়ানো হয়নি তাই সে বিষয়ে অতটাও কড়াকড়ি হতে দেখা যায়নি পরিবহণ দফতরকে।

একইসঙ্গে সরকারি নিষেধাজ্ঞা ফুৎকারে উড়িয়ে ২ টাকা করে ভাড়া বাড়িয়ে নিয়েছে প্রায় প্রতিটি রুটের বাস। এদিকে ভাড়ার চার্ট দেখতে চাইলে, কিংবা অতিরিক্ত ভাড়া দিতে না চাইলে যাত্রীদের বাস থেকে নেমে যাওয়ার জন্য বলা হচ্ছে। বিশেষ করে যে দু’টি রুটের বাসের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, সেগুলি হল ডিএন ১৬/১ বারাসত-ধামাখালি ও বারাসত-সাঁতরাগাছি। বারাসত-নিউটাউন-সাঁতরাগাছি রুটের বাসগুলিতে তাও ২ থেকে ৪ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে। কিন্তু বারাসত-উল্টোডাঙা-সাঁতরাগাছি ও বারাসত-ধামাখালি রুটের বাসগুলিতে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হচ্ছে। এই অভিযোগ পাওয়ার পরই ওই সমস্ত রুটের বাসমালিকদের পাশাপাশি শহরের মধ্যে চলা বেশ কয়েকটি বাসের মালিকদের শো-কজ করল পরিবহণ দফতর। একইসঙ্গে শেষবারের মতো সতর্ক করা হয়েছে, নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া নিলে সরাসরি পারমিট বাতিল করে দেওয়া হবে ওই বাসের।

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?