ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র গরম আর অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢোকার ফলে আগামী কয়েকদিনে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস জারি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২০ জুনের মধ্যে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

কোন কোন জেলায় সতর্কতা?

বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, হুগলি এবং বাঁকুড়ায় রয়েছে হলুদ সতর্কতা। এদিকে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বজায় থাকবে। শুক্রবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় কমলা সতর্কতা থাকবে। পাশাপাশি নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে কমলা সতর্কতা বহাল থাকবে। রবিবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্স এলাকায় আগামী কয়েকদিন আবহাওয়া আরও খারাপ হতে পারে। ১৮ থেকে ২০ জুনের মধ্যে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমা, নদীর জলস্তর বৃদ্ধি এবং স্থানীয় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। টানা বৃষ্টির কারণে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। সেই কারণে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় লাল সতর্কতা জারি থাকবে।

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ