শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামের বয়াল-১ গ্রাম পঞ্চায়েতে ফের বিজেপির দখলে প্রধানের পদ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছিলেন পবিত্র কর ও তাঁর স্ত্রী শিউলী কর। কিন্তু ভোটে পরাজয়ের পর তাদের পদত্যাগ ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয় পঞ্চায়েতে। শেষ পর্যন্ত সদস্যদের সমর্থনে প্রধান পদে নির্বাচিত হলেন বিজেপির রাধাকান্ত দাস। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামের বয়াল-১ গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন পবিত্র কর ও তাঁর স্ত্রী শিউলী কর। নির্বাচনের পর শিউলী করকে গ্রাম পঞ্চায়েতের প্রধান করা হয়। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দুজনেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। একই সঙ্গে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হন পবিত্র কর।

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর পবিত্র কর ও শিউলী কর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নিজেদের পদ থেকে ইস্তফা দেন। এর ফলে প্রধানের পদ ফাঁকা হয়ে যায়। পরে সেই ফাঁকা থাকা প্রধান আসনে বিজেপির টিকিটে জেতা রাধাকান্ত দাসকে প্রধান হিসেবে নির্বাচিত করে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। 

আরও পড়ুন: ‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের ১৩টি আসনের মধ্যে ৮টিতে জয়ী হয়েছিল বিজেপি এবং ৫টিতে তৃণমূল কংগ্রেস। পরবর্তীতে পবিত্র কর ও শিউলী করের পদত্যাগ এবং এক বিজেপি সদস্যের মৃত্যুর ফলে পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসে। তবে প্রধান নির্বাচনের সময় তৃণমূল সমর্থিত এক নির্দল সদস্য এবং তৃণমূলের টিকিটে জয়ী উপপ্রধান বিজেপি প্রার্থীকে সমর্থন করেন। সেই সমর্থনের ভিত্তিতেই প্রধান পদে নির্বাচিত হন বিজেপির রাধাকান্ত দাস। ফলে বয়াল-১ গ্রাম পঞ্চায়েতে ফের প্রধানের পদ ফিরে পেল বিজেপি।

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী