ব্রাজিল শিবিরে জোর ধাক্কা, হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে স্কটল্যান্ডের বিরুদ্ধে নেই রাফিনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নিতে আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু তার আগেই দুঃসংবাদ সেলেসাওদের। হ্যামস্ট্রিং চোটের কারণে স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারছেন না রাফিনিয়া। তবে বিশ্বকাপের নকআউটে উঠলে তিনি খেলবেন কিনা, তা জানা যায়নি। যদিও ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ‘যত দ্রুত সম্ভব রাফিনিয়াকে সুস্থ করে ফের মাঠে ফেরানোর চেষ্টা করা হবে।’

শনিবার (২০ জুন) সকালেই হাইতিকে তিন গোলে হারিয়ে নকআউটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল করেছে কার্লো আনচেলেত্তির শিষ্যরা। তবে ওই ম্যাচের প্রথমার্ধেই ডান ঊরুর পিছনে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন দলের অন্যতম তারকা ফুটবলার রাফিনিয়া। তাঁর মাঠ ছাড়ার ভঙ্গি ব্রাজিলের ভক্ত–সমর্থকদের মনে ভয় ঢুকিয়ে দেয়। আদৌ তিনি বিশ্বকাপের বাকি ম্যাচ খেলতে পারবেন কিনা, সেই প্রশ্নও ওঠে।

শনিবার রাতে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির প্রথম সারির সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, রাফিনিয়ার ডান ঊরুর পিছনের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। এ কারণে আগামী বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন না। ব্রাজিল জাতীয় দলের চিকিৎসকদের তত্ত্বাবধানে যত দ্রুত সম্ভব তাঁকে সুস্থ করে আবার মাঠে ফিরিয়ে আনার চেষ্টা চলবে।  শেষ ষোলোয় ওঠার লড়াইয়ের আগেই সুস্থ করার চেষ্টা চলবে।  যেহেতু বিশ্বকাপের নিয়মানুযায়ী নতুন কোনও খেলোয়াড়কে আর নিবন্ধন করানো যাবে না, তাই দলের তারকা উইঙ্গার রাফিনিয়াকে স্কোয়াডে রেখে দেওয়া হচ্ছে।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার