রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির উল্লাডাবরিতে। রবিবার (২১ জুন) সকালে ময়নাগুড়ি উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে সরকারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে  ৪ জনের। বাসযাত্রীদের অনেকেই আহত হয়েছেন। এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।   

দুর্ঘটনার পরেই স্থানীয়রা ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধারকাজে হাত লাগায়। খবর দেওয়া হয় পুলিশকে।   দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী এবং অ্যাম্বুল্যান্স। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাস দুর্ঘটনার পর মোট ৩৯ জনকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে  আইসিইউতে ভর্তি রয়েছেন  ১৮ জন । আহতদের মধ্যে ৩ বছরের একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক। 

আরও পড়ুন: ‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

এই দুর্ঘটনার জেরে বর্তমানে ওই রুটে যান চলাচল বন্ধ রয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে  দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে রাস্তা থেকে সরাতে উদ্ধারকার্য চালাচ্ছে পুলিশ ও দমকল বাহিনী। জানা গিয়েছে,  রবিবার, যাত্রী নিয়ে শিলিগুড়ি থেকে ফালাকাটার দিকে যাচ্ছিল বাসটি। তিস্তা ব্রিজ পার করার পর ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসটি সজোরে ধাক্কা মারে।  গাড়ির গতিবেগ কত ছিল সবটাই খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত চলছে। 

 

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত