‘তামিলনাড়ুর উন্নতিতে আপনার পাশে আছি’, বিজয়ের ৫২ তম জন্মদিনে বড় বার্তা রাহুল গান্ধির

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা অভিনেতা থালাপথি বিজয়ের ৫২ তম জন্মদিনে তাঁকে প্রাণভরে শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা অভিনেতা থালাপথি বিজয়ের ৫২ তম জন্মদিনে তাঁকে প্রাণভরে শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। জানালেন, তামিলনাড়ুর উন্নতিতে তিনি সবসময় বিজয়ের পাশে আছেন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফলে ১০৮ আসনে জিতেছে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপথি বিজয়ের নবগঠিত দল TVK। যদিও তামিলভূমে সরকার গড়তে বিজয়ের সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হওয়ার দরকার ছিল। সেই কারণে তাঁর আরও ১০ আসনের দরকার ছিল। শেষমেষ রাহুল গান্ধির কংগ্রেসের দেওয়া ৫ টি আসন এবং সিপিআইএমের বেশ কয়েকটি দলের সমর্থনের পর সর্বমোট ১১ আসন মিলিয়ে বিজয়ের দল সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয় এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন থালাপথি বিজয়।

আজ সোমবার (২২ জুন) মুখ্যমন্ত্রী হওয়ার পর বিজয়ের প্রথম জন্মদিন। ৫২ বছরে পা রাখলেন অভিনেতা। সকাল থেকেই মুখ্যমন্ত্রী বিজয়কে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত, তাঁর সহকর্মী থেকে রাজনীতিবিদরা। সে তালিকায় রয়েছেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধিও। তিনি একটি বিশেষ উপায়ে বিজয়কে শুভেচ্ছা জানিয়েছেন। অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘তামিল জনগণের অধিকার, মর্যাদা রক্ষায় এবং রাজ্যের উন্নতির জন্য আমি আপনার পাশে আছি। আমরা একসঙ্গে কাজ করব। মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি আপনার সুস্বাস্থ্যের কামনা করি।’

 

অর্থাৎ রাহুল গান্ধি ও বিজয়ের মধ্যে দারুণ সম্পর্কের বিষয়টি আরও একবার প্রমাণিত হল। চলতি বছর রাহুল গান্ধির কংগ্রেস DMK-র সঙ্গে জোটবদ্ধ হয়ে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু নির্বাচনের ফলাফলের পর যখন বিজয়ের টিভিকে ১০৮ আসন জিতে বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়, তখন রাহুলের নির্দেশে কংগ্রেসের পাঁচজন বিধায়ক বিজয়ের দলের প্রতি সমর্থন জানান। যদিও বিজয়ও কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক চান। কারণ রাজ্যসভা নির্বাচনের জন্য টিভিকে কংগ্রেসকে একটি আসন দিয়েছিল, যে আসনে কংগ্রেস প্রবীণ চক্রবর্তীকে নির্বাচিত করেছিল।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫