কল্পতরু শুভেন্দু, আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের পাঁচ হাজার টাকা বেতন বৃদ্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু নতুন চাকরির ঘোষণাই নয় সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশের পারিশ্রমিক বৃদ্ধি করল রাজ্যের নতুন বিজেপি সরকার। এক লাফে অনেকটা বেতন বৃদ্ধি করা হয়েছে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের। সোমবার (২২ জুন) বাজেট পেশের সময় এই ঘোষণা করেছেন  অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্যারা-টিচারদের বেতনও বৃদ্ধি করা হয়েছে। 

অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের মাসিক ৫ হাজার টাকা বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সিভিক এবং গ্রিন পুলিশদের পারিশ্রমিক ২ হাজার টাকা বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ‘অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের কাজকে স্বীকৃতি দিয়ে তাঁদের মাসিক বেতন আরও পাঁচ হাজার টাকা বাড়ানো হচ্ছে।’ এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণীমিত্রদের পারিশ্রমিক ২ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। আগস্ট মাস থেকে মিলবে এই বাড়তি টাকা। তাছাড়াও সিভিল ডিফেন্স কর্মীদের জন্য মাসে ন্যূনতম ২০ দিন কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে বাজেটে। নতুন সরকার রাজ্য পরিবহণে মাসিক পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে । অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘প্যারা-টিচারদের সুবিধা থেকে বঞ্চিত হওয়া রুখতে তাদের মাসিক পারিশ্রমিক পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা হবে।’

আরও পড়ুন: শুধু চাকরি নয়, বাজেটে বিমানবন্দর ও মেট্রো প্রকল্পের ঘোষণা অর্থমন্ত্রীর 

এদিন নতুন কর্মসূচির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। যার নাম দেওয়া হয়েছে ‘ভরসা’।  অন্যদিকে আয়ুষ্মান ভারত  প্রকল্পের আওতায় যুক্ত করা হয়েছে আশা কর্মীদের। বেতন বৃদ্ধির ফলে অঙ্গনওয়াড়ি,  আশাকর্মী থেকে শুরু  করে সিভিক এবং গ্রিন পুলিশ সকলেই উপকৃত হবেন।  পাশাপাশি কলেজে পাঠরত অবিবাহিত ছাত্রীদের জন্যও  বড় ঘোষণা করেছে বিজেপি সরকার। এককালীন তাঁরা পেতে চলেছেন ৫০ হাজার টাকা।  

 

 

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি