সুখবর আলু চাষিদের, বীজ কিনতে মিলবে সরকারের আর্থিক সহায়তা

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাংলায় নতুন বিজেপি সরকারের প্রথম বাজেটেই একাধিক চমক দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কৃষি থেকে শিক্ষা, চাকরি থেকে শিল্প সমস্ত ক্ষেত্রেই রাজ্যবাসীকে দুহাত ভরে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। শিক্ষক, সরকারি কর্মীদের পাশাপাশি কৃষকদের জন্যও রয়েছে বড় সুখবর। আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।    

স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, বীজ কিনতে কৃষক পরিবারকে বছরে ৩ হাজার টাকা আর্থিক সাহায্য  করবে রাজ্য সরকার। সাবমার্শিবল পাম্প ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুতে ছাড় দেওয়া হবে। অন্নপূর্ণা আয় সংরক্ষণ চালু করা হবে।  আলু চাষিদের জন্য কোল্ডস্টোরেজ তৈরি করা হবে। সেই সঙ্গেই হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুরে ফুল চাষে ক্লাস্টার তৈরি হবে।     

আরও পড়ুন: কল্পতরু শুভেন্দু, আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের পাঁচ হাজার টাকা বেতন বৃদ্ধি

এদিনের বাজেটে কৃষজ বিপণন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ৩৬৪.৯৯ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে৷ কৃষি বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ৮,৫৬৫.৮৪ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব দেওয়া  দিয়েছেন অর্থমন্ত্রী। কৃষি বিশেষজ্ঞদের মতে, বাজেটে ঘোষিত প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়িত হলে কৃষি খাতে নতুন গতি আসবে। উপকৃত হবেন লক্ষ লক্ষ কৃষক। এদিন  কৃষকদের জন্য ঘোষণার পাশাপাশি তিনটি আর্থিকভাবে দুর্বল আদিবাসী শ্রেণি-লোধা শবর, টোকো এবং বিরহল-এই তিন জনগোষ্ঠীর জন্য সুষম খাদ্য বিতরণের প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। প্রতি সপ্তাহে আর্থিকভাবে দুর্বল এই জাতিগুলির প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল সহ খাদ্য প্য়াকেজ দেওয়া হবে।      

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর