বাদ দিশা-জ্যাকলিনের বিকিনি দৃশ্য, অক্ষয়ের ছবিতে ১৮ বার কাঁচি চালাল CBFC

এবার CBFC-র কোপে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত কমেডি ছবি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'। ছবির  ১৪টি দৃশ্যে কাঁচি চালাল CBFC তথা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার CBFC-র কোপে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ছবির  ১৮টি দৃশ্যে কাঁচি চালাল CBFC তথা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। আগামী ২৬ জুন মুক্তি পেতে চলেছে এই ছবি। একাধিক দৃশ্যে কাঁচি চালানোর পর ছবিটিকে ইউ/এ ১৬+ শংসাপত্র দেওয়া হল। ছবির বেশকিছু ‘অশ্লীল’ দৃশ্য বাদ গিয়েছে। বেশ কিছু সংলাপ সংশোধন করা হয়েছে। মোট ১৮ টি দৃশ্যে পরিবর্তন আনা হয়েছে। একটি সংবাদ সূত্রের খবর, ‘কালা পয়দা হুয়া হ্যায়, কোয়লা হ্যায়’, সংলাপটির পরিবর্তে ‘সাদা পয়দা হুয়া হ্যায়, নমুনা হুয়া হ্যায়’ সংলাপটি যোগ করা হয়েছে।

এছাড়া ছবির দুটি ক্ষেত্রে ‘screwed’ শব্দটির পরিবর্তে একটি বিকল্প শব্দ ব্যবহার করা হয়েছে। একইভাবে, ‘Azarudden’ পরিবর্তন করে ‘Allaudin’ শব্দটি যোগ করা হয়েছে। এছাড়া আর একটি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে, ‘কাশ্মীরের পানি’, ছবিতে ব্যবহৃত এই শব্দটিকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া ‘ইয়াদ করো কুরবানি, মুহ মে ভর লো পানি’-লাইনটি “জো শহীদ হন জা রাহা থা, উসকে মুহ মে ভর লো পানি” দিয়ে প্রতিস্থাপিত করা হয়েছে। সিবিএফসির নির্দেশে ‘দেশ কি টাট্টি’ সংলাপটি সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়েছে। “ইজ্জত লে লো” পরিবর্তন করে “ইয়ে আপকে সাথ জানে কো…” সংলাপটি ব্যাবহার করা হয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনী সম্পর্কিত “গোরখা রেজিমেন্ট”-এর পরিবর্তে “তুম আর্মি সে হো?” সংলাপটি ব্যবহার করা হয়েছে। চলচ্চিত্রে যেখানেই “জেনারেল” শব্দটি এসেছে, তার বদলে “অফিসার” ও “স্যার” বসানো হয়েছে।

সংলাপ পরিবর্তনের পাশাপাশি সিবিএফসি কিছু দৃশ্যগত সিকোয়েন্সেও কাটছাঁট করেছে। কাটলিস্ট অনুযায়ী, ছবির একটি গানে দিশা পাটানির আবেদনময়ী বিকিনি দৃশ্য, অভিনেত্রী কোমরের ক্লোজ-আপ দৃশ্য, সবটা মুছে ফেলা হয়েছে। এইসব সম্পাদনার পরেই ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সেন্সর সার্টিফিকেটে চলচ্চিত্রটির দৈর্ঘ্য ১৬৪.৫০ মিনিট উল্লেখ করা হয়েছে, যা ২ ঘণ্টা ৪৪ মিনিট ৫০ সেকেন্ডের সমান।

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর