লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লন্ডনে পাকিস্তানি অভিনেত্রী কুবরা খানের জন্মদিনের পার্টিতে সারা আলি খান। রয়েছেন অভিনেত্রীর ঠাকুমা তথা প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুরও।

Share:

নিজস্ব প্রতিনিধি: লন্ডনে পাকিস্তানি অভিনেত্রী কুবরা খানের জন্মদিনের পার্টিতে সারা আলি খান। রয়েছেন অভিনেত্রীর ঠাকুমা তথা প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুরও। কেক কাটার পর কুবরাকে কেক খাইয়ে দিতেও দেখা যাচ্ছে শর্মিলা ঠাকুরকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে। পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের পরেই ভারতে পাকিস্তানি তারকাদের নিষিদ্ধ করা হয়েছে, তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। সেখানে লন্ডনে অভিনেত্রী কুবরা খানের জন্মদিন সেলিব্রেশনে সারা আলি খান এবং শর্মিলা ঠাকুরের উপস্থিতি নেটমহলের নজর আকর্ষণ করেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, লন্ডনের একটি রেস্তোরাঁয় কুবরার জন্মদিনের বিশাল আয়োজন করা হয়েছে। পাক-অভিনেত্রীর বিশেষ অতিথি ছিলেন সারা এবং শর্মিলা। তাঁদেরকে ওই সেলিব্রেশনে যোগ দিয়ে উল্লসিত হতে দেখা গিয়েছে। কেক কাটার সময়ে তাঁদের ‘হ্যাপি বার্থডে’ গান গাইতেও দেখা গিয়েছে। আন্তরিকভাবে সবার সঙ্গে গল্পে মেতে উঠতে দেখা গিয়েছে। কেক কাটার পর শর্মিলাকে কুবরাকে কেক খাইয়ে দিতেও দেখা গিয়েছে। বোঝাই যাচ্ছে, ভারতে পাক-তারকাদের নিষিদ্ধ থাকলেও তাঁদের সঙ্গে বিদেশের মাটিতে ভালই আলাপ পরিচয় রাখছেন ভারতীয় তারকারা। সারা সম্প্রতি তাঁর মা অমৃতা সিং এবং ঠাকুমা শর্মিলা ঠাকুরের সঙ্গে একটি সিনেমাহল থেকে ছবি শেয়ার করেছিলেন। নেটিজেনরা তা দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন সারাকে।

 

এদিকে সারাকে সর্বশেষ দেখা গিয়েছিল, ‘পতি পত্নী অউর ওহ’ ছবিতে। যেটি গত ১৫ মে মুক্তি পেয়ে ছিল। সিনেমাটি বক্সঅফিসে তেমন সুনাম অর্জন করতে পারেনি। ছবিতে সারার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন আয়ূষ্মান খুরানা, ওয়ামিকা গিব্বি এবং রকুল প্রীত সিংহ। এরপর সারাকে আকাশ এ কৌশিক পরিচালিত স্পাই কমেডি চলচ্চিত্র ‘উড়তা তীর’ ছবিতে দেখা যাবে। এই ছবিতেও প্রধান চরিত্রে অভিনয় করছেন আয়ূষ্মান খুরানা। পুনরায় নায়কের সঙ্গে জুটি বাঁধবেন সারা। আগামী ১১ সেপ্টেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর

জল যন্ত্রণা মুক্ত শহর গড়তে ১ সেপ্টেম্বর থেকে কড়া নিয়মবিধি চালু করছে হাওড়া পুরসভা