ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ার দৌলতে  বহুদিন ধরেই লাকি ব্যাম্বু সৌভাগ্য, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। বাড়ি কিংবা অফিসের সাজসজ্জায় এই গাছের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে লাকি ব্যাম্বু জলে রাখা ভাল নাকি মাটিতে, এই প্রশ্ন নিয়েই রয়েছে বিস্তর মতভেদ। অন্দরসজ্জা থেকে বাস্তু টোটকা হিসেবে ব্যবহৃত লাকি ব্যাম্বু। ড্রয়িং রুমের কাচের পাত্রে রাখা এই খুদে বাঁশগাছটি শুধু যে ঘরের শোভা বাড়ায় তা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি।

বিশেষজ্ঞদের মতে,  লাকি ব্যাম্বু জলে এবং মাটিতে দুই পরিবেশেই ভালভাবে বেড়ে উঠতে পারে। তবে কোন পদ্ধতি বেছে নেবেন, তা নির্ভর করে আপনার প্রয়োজন এবং যত্ন নেওয়ার ধরন কতটা নিয়মিত তার উপর। জলে রাখা লাকি ব্যাম্বু দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই এর শিকড়ের অবস্থা সহজে নজরে রাখা যায়। কাচের পাত্রে নুড়ি পাথরের সঙ্গে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্যও বাড়ে। তবে নিয়মিত জল পরিবর্তন না করলে শ্যাওলা জমা, ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং শিকড় পচে যাওয়ার আশঙ্কা থাকে। এই কারণে প্রতি ৭ থেকে ১৪ দিন অন্তর জল বদলানোর পরামর্শ দেন। অন্যদিকে মাটিতে লাগানো লাকি ব্যাম্বু সাধারণত বেশি শক্তপোক্ত হয় এবং দীর্ঘমেয়াদে তুলনামূলক দ্রুত বৃদ্ধি পায়। তবে সেক্ষেত্রে অবশ্যই ভাল ড্রেনেজযুক্ত মাটি ব্যবহার করতে হবে। অতিরিক্ত জল জমে থাকলে শিকড় পচে যেতে পারে। উজ্জ্বল কিন্তু পরোক্ষ সূর্যালোকই এই উদ্ভিদের বাড়বৃদ্ধির জন্য সবচেয়ে উপযোগী। ঘরের এমন কোণে একে রাখুন যেখানে মৃদু আলো এসে পৌঁছায়। 

বাস্তু বিশেষজ্ঞদের মতে, লাকি ব্যাম্বু বাড়ির পূর্ব বা দক্ষিণপূর্ব দিকে রাখলে ইতিবাচক শক্তি ও আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। তবে গাছটি যেন সরাসরি রোদে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলোই এর জন্য সবচেয়ে উপযুক্ত। নতুনদের জন্য জলে লাকি ব্যাম্বু রাখা সহজ ও সুবিধাজনক। আবার যাঁরা দীর্ঘমেয়াদে গাছের স্বাস্থ্য ও বৃদ্ধি নিয়ে ভাবছেন, তাঁদের জন্য মাটিতে লাগানো ভাল বিকল্প হতে পারে। অর্থাৎ ‘জল না মাটি’ এর কোনও একক উত্তর নেই। সঠিক যত্ন নিলেই দুই পরিবেশেই লাকি ব্যাম্বু সুস্থ ও সবুজ থাকবে।

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের

চার ঘন্টার ম্যাচে এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ গোলে হারাল ফ্রান্স

প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে? জানুন আজকের রাশিফল

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ