রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: ২০২৬ সালের রাজ্য বাজেটে শান্তিপুরবাসীর জন্য উঠে এল একাধিক বড় ঘোষণা। একদিকে দীর্ঘ প্রতীক্ষিত কালনা-শান্তিপুর ব্রিজ নির্মাণের ক্ষেত্রে বড় পদক্ষেপ, অন্যদিকে শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবকে জাতীয় স্বীকৃতির মর্যাদা প্রদান—সব মিলিয়ে শান্তিপুরে এখন উৎসবের আমেজ। এই খুশির আবহে আজ শান্তিপুরে এসে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মাঝে লাড্ডু বিতরণ করলেন স্থানীয় বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস।রাজ্য বাজেটকে স্বাগত জানিয়ে এবং শান্তিপুরের(Shantipur) এই বিপুল প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে বিধায়ক স্বপন কুমার দাস বলেন, “গত ৫০ বছরে যে সমস্ত সরকার ছিল, তারা যে বাজেট করেছে তার তুলনায় এই বাজেট অত্যন্ত জনমুখী। সাধারণ মানুষের কল্যাণের কথা মাথায় রেখে এই বাজেট তৈরি করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঐকান্তিক প্রচেষ্টাতেই এটি সম্ভব হয়েছে।”

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কালনা-শান্তিপুর ব্রিজ নিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। সেই প্রসঙ্গে বিধায়ক স্পষ্ট জানান, “পূর্বতন সরকার ব্রিজের কাজ সম্পূর্ণ হয়েছে বলে মিথ্যা দাবি করেছিল, কিন্তু মানুষ এসে কিছুই দেখতে পায়নি। এবার আমরা কাজ শুরু করেছি। আগামী ২ থেকে আড়াই বছরের মধ্যে এই ব্রিজের ওপর দিয়ে মানুষ ও যানবাহন যাতায়াত করতে পারবে। জমি সংক্রান্ত জটিলতাও প্রায় ৯৯.৯ শতাংশ মিটে গেছে।”এর পাশাপাশি শান্তিপুরের সুরধ্বনি ও হরি নদীসহ একাধিক নদী ও খালের গতিপথ ফিরিয়ে আনতে খননকার্যের (ড্রেজিং) ওপর জোর দেওয়া হয়েছে বাজেটে। গঙ্গার প্রায় ১৬৫ কিলোমিটার এলাকা জুড়ে খননকার্য চালানো হবে, যার মধ্যে শান্তিপুরও অন্তর্ভুক্ত। নদীগর্ভ দখলমুক্ত করে জলের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার স্পষ্ট বার্তা দিয়েছেন বিধায়ক।

শান্তিপুরের রাস উৎসবকে চন্দননগর ও কোচবিহারের রাসের মতোই হেরিটেজ বা জাতীয় স্বীকৃতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে শান্তিপুরের পর্যটন ও সংস্কৃতি এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল।সব মিলিয়ে রাজ্য বাজেটে শান্তিপুরের জন্য এই জোড়া ধামাকা আগামী দিনে এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এক বড় ভূমিকা নেবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক ও স্থানীয় বিশেষজ্ঞরা।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার