চার ঘন্টার ম্যাচে এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ তে হারাল ফ্রান্স

Share:

নিজস্ব প্রতিনিধি: কিলিয়ান এমবাপের রেকর্ড ছোঁয়া ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে টানা দুই ম্যাচ জয়ের সুবাদে বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেল ফ্রান্স। সোমবার (২২ জুন) রাতে ফিলাডেলফিয়ায় জোড়া গোলের সুবাদে মিরোস্লাভ ক্লোজেকে ছুঁয়ে ফেললেন এমবাপে। বিশ্বকাপে তাঁর গোল সংখ্যা বেড়ে হল ১৬। এদিনই কয়েক ঘন্টা আগে ক্লোজেকে ছাপিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার শিরোপা নিজের মাথায় পড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সবচেয়ে লক্ষ্যণীয় হল, ৯০ মিনিটের খেলা হলেও ফ্রান্স বনাম ইরাক ম্যাচটি চার ঘন্টা ধরে চলল। তার কারণ প্রতিকুল আবহাওয়ার কারণে প্রায় দুই ঘন্টা নজিরবিহীনভাবে ম্যাচ বন্ধ রাখতে হয়েছিল।

ফিলাডেলফিয়ায় এদিন অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ইরাকের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করেন ফ্রান্সের খেলোয়াড়রা। মুহুর্মুহু আক্রমণ শানিয়ে ইরাকের রক্ষণকে ভাঙার চেষ্টা করতে থাকেন কিলিয়ান এমবাপে-উসমান দেম্বেলেরা। আক্রমণের মুখে দিশেহারা হয়ে পড়ে ইরাকের রক্ষণ ভাগের খেলোয়াড়রা। ১৪ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পেয়ে যায় ফ্রান্স। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে বল জালে পাঠালেন এমবাপে। বল এমন নিখুঁতভাবে কোণ ঘেঁষে জালে আছড়ে পড়ে যে ইরাকের গোলরক্ষকের চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। এক গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে লড়তে থাকে ইরাক। রক্ষণভাগ সামলে তারা গতিময় ফুটবলে ফরাসি ডিফেন্সে ফাটল ধরার চেষ্টা করে। তবে ম্যাচের ২৫ মিনিটে বড় ধাক্কা খায়। কুঁচকির চোটের কারণে অধিনায়ক আয়মান হুসাইন মাঠ ছাড়লে বিকল্প স্ট্রাইকার হিসেবে নামেন আলি আল-হামাদি। মাঠে নেমেই আল-হামাদি ফরাসি ডিফেন্ডার সালিবার ওপর চাপ তৈরি করে দারুণ কিছু সুযোগ তৈরি করলেও দলের বাকি ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল শোধ করা সম্ভব হয়নি। প্রথমার্ধের শেষদিকে হঠাৎ আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি ও প্রবল বজ্রপাত শুরু হলে রেফারি বিরতির বাঁশি বাজান।

প্রতিকুল আবহাওয়ার জন্য প্রায় দুই ঘন্টার কাছাকাছি বন্ধ থাকে ম্যাচ। ফের খেলা শুরু হলে ব্যবধান বাড়ানোর জন্য ঝাঁপায় ফ্রান্স। ৫৪ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে ইরাক। আহমেদ কাসেমের ব্যাকপাসটি এতটাই জোরে হয়ে যায় যে গোলরক্ষক আহমেদ বাসিল বল নিয়ন্ত্রণে নিতে পারেননি।সেই ভুলের সুযোগ লুফে নেন উসমান দেম্বেলে। নিজে শট না নিয়ে নিঃস্বার্থভাবে বল বাড়িয়ে দেন সতীর্থ কিলিয়ান এমবাপেকে। সহজ টোকায় বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি করে ফ্রান্সের ব্যবধান বাড়ান রিয়াল মাদ্রিদ তারকা। সেই সঙ্গে বিশ্বকাপে গোলের নিরিখে জার্মান তারকা মিরোস্লাভ ক্লোজেকে ছুঁয়ে যান। ৬৬ মিনিটে ফের ইরাকের জালে বল জড়ায় ফ্রান্স। মাইকেল ওলিস বল নিয়ে দুর্দান্ত গতিতে সামনে এগিয়ে গিয়ে বক্সের মধ্যে দেম্বেলেকে খুঁজে নেন। আর দেম্বেলে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে ফ্রান্সের হয়ে নিজের বিশ্বকাপ-অভিষেক গোলটি করেন। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ফ্রান্স।

 

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের

প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে? জানুন আজকের রাশিফল

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের