‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে যেমন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি, তেমনই লজ্জার রেকর্ডেও নাম খোদাই করেছেন। ৯ মিনিটে পেনাল্টি মিস করেছেন তিনি। এখনও পর্যন্ত ৩৩টি পেনাল্টি মিস করেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। ম্যাচ শেষে ওই পেনাল্টি মিস নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। কী বলেছেন ৩৯ বছরে পা দিতে যাওয়া আলবিসেলেস্তার  অধিনায়ক?

ম্যাচ শেষে মেসি বললেন, ‘পেনাল্টিটা মিস করার পর কিছুক্ষণ আমি ভীষণ বিরক্ত ছিলাম; কিন্তু পরে সেটা পুষিয়ে নিতে পেরেছি। আমরা এরই মধ্যে সমর্থক আর ফুটবল প্রেমীদের অনেক আনন্দ উপহার দিয়েছি। তবে আমরা তাদের আরও আনন্দ দেওয়ার চেষ্টা করব।’ মেসি এও বলেছেন, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা (পরের পর্বে) কোয়ালিফাই করেছি, সব কটি ম্যাচ জেতা আমাদের পরিকল্পনায় ছিল। পুরো দলটাই অনেক আনন্দ নিয়ে থাকে। আমরা যখন একসঙ্গে হই, উপভোগ করি, অনুশীলনে প্রতিদ্বন্দ্বিতাও…।’

অস্ট্রিয়ার বিরুদ্ধে ৩৮ মিনিটে গোল করেই জার্মানির মিরোস্লাভ ক্লোজেকে সরিয়ে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের নামে করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। সেই সঙ্গে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করার অনন্য রেকর্ডের মালিক হয়েছেন। দ্বিতীয়ার্ধের যোগ করা ৫ মিনিটে আরও একটি গোল করে বিধশ্বকাপে মোট ১৮ গোলের মালিক হলেন মেসি। সেই সঙ্গে চলতি বিশ্বকাপে দুই ম্যাচে ৫ গোল করে গোল্ডেন বুট পাওয়ার ক্ষেত্রে বাকি সবাইকে পিছনে ফেলে দিয়েছেন। যদিও ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও জার্মানির ডেনিজ উনদাভের সঙ্গে তার লড়াই চলছে। কেননা, দুজনেই তিনটি করে গোল করেছেন।

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ