মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি মিস করে আর্জেন্টিনার সমর্থকদের হতাশার সাগরে ডুবিয়েছিলেন তিনি। ম্যাচের ৩৮ মিনিটে সেই ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি-ই আলবিসেলেস্তেদের পরিত্রাতা হয়ে আবির্ভূত হন। পরে নির্ধারিত সময়ের ৫ মিনিটে ফের প্রতিপক্ষের জাল কাঁপান। মেসির জোড়া গোলেই অস্ট্রিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে কার্যত নকআউট পর্বে জায়গা করে নিল কাতার বিশ্বকাপজয়ীরা। এদিন গোলের সুবাদেই নয়া মাইলফলক গড়লেন আলবিসেলেস্তে অধিনায়ক। জার্মানির মিরোস্লাভ ক্লোজেকে হটিয়ে বিশ্বকাপে সর্বাধিক গোলদাতার সিংহাসনে আসীন হলেন ৩৯ বছরে পা রাখতে যাওয়া মেসি।

সোমবার (২২ জুন) রাতে ডালাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে লিওনেল স্কালোনির শিষ্যরা। ৫ মিনিটে নাউয়েল মলিনার চমৎকার পাস থেকে আক্রমণ শানায় আর্জেন্টিনা। মেসির থ্রু-বল ধরে অস্ট্রিয়ার বক্সে ঢুকে পড়া লাউতারো মার্তিনেসকে ডিফেন্ডার স্টেফান পশ ও শ্লাগার ফাউল করলে ভিএআর চেকের পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বাঁ পায়ে নেওয়া মেসির শটটি লক্ষ্যভ্রষ্ট হলে গ্যালারিজুড়ে স্তব্ধতা নেমে আসে। তারপর ধীরে ধীরে খোলস ছেড়ে বের হতে শুরু করে আর্জেন্টিনার আক্রমণভাগ। ৩৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে মেদিনার ক্রস আলমাদা ডামি করার আগে কেউ বুঝতে পারেননি, গোলে শটটি আসলে নেবেন মেসি! তাঁর বাঁ পায়ের শটের জবাব ছিল না অস্ট্রিয়া গোলকিপার আলেকজান্ডার শ্লাগারের। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়ানোর জন্য ঝাঁপায় লিওনেল স্কালোনির শিষ্যরা।  ৫০ মিনিটে রদ্র্রিগো দি পলের থ্রুস পাস ধরতে দারুণ একটা দৌড় দিয়ে বলও ধরেছিলেন মেসি। কিন্তু অফসাইড হয়ে যান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঝমাঠে বল কাড়াকাড়ির লড়াই জমে ওঠে। রালফ রাংনিকের দলের ম্যাচে ফিরে আসার চেষ্টা চালান। ৫৮ মিনিটে ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে তুলে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে নামান আর্জেন্টাইন কোচ। ৬৫ মিনিটে ফের জোড়া বদল করেন স্কালোনি।  আক্রমণের ধার বাড়াতে লাওতারো মার্তিনেজ ও এনজো ফার্নান্দেজকে তুলে হুলিয়ান আলভারেজ ও নিকো গঞ্জালেসকে নামান।  বেশ কয়েকটি আক্রমণ শানায় অস্ট্রিয়া। তবে তাতে লাভ হয়নি। নির্ধারিত সময়ের যোগ করা ৫ মিনিটে অস্ট্রিয়া বক্সের ভেতরে ছোটখাটো একটা ঝড়ই বয়ে যায়। প্রথমে আলভারেজের শট অস্ট্রিয়া ডিফেন্ডারের গায়ে লাগে। ফিরতি বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন মেসি। তাঁর সেই শট ঠেকান আরেক ডিফেন্ডার। আবারও ফিরতি বলে শট নিয়ে অস্ট্রিয়ার জাল কাঁপান আলবিসেলেস্তে অধিনায়ক। ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। টানা দুই ম্যাচ জিতে রাউন্ড অব ৩২-এর টিকিট নিশ্চিত করেন স্কালোনির শিষ্যরা।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা