বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামিকাল মঙ্গলবার (২৩ জুন) দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আর তার আগের দিন  মুক্তিযুদ্ধে গণহত্যাকারীর ভূমিকা পালনকারী জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের দল বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। তাও জাতীয় সংসদে দাঁড়িয়ে। শাসকদলের সাংসদের ওই দাবি নিয়ে শোরগোল শুরু হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের অনুমতি ছাড়া তিনি সংসদে দাঁড়িয়ে ওই দাবি জানিয়েছেন, তা মানতে নারাজ রাজনৈতিক পণ্ডিতরা। যদিও বিএনপির তরফে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

আজ সোমবার জাতীয় সংসদে বাজেট বিতর্কে অংশ নিতে গিয়ে ঝালকাঠী-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতকে নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, ‘গণহত্যার জন্য শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে কেন মুক্তিযুদ্ধে বাঙালি নিধন যজ্ঞ চালানো পাক সেনাদের দোসর জামায়াতে ইসলামীকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার দেওয়া হবে? ১৯৭১ সালে যে দলটি  স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনও অধিকার নেই। শেখ হাসিনার আওয়ামী লীগের মতো জামায়াতের রাজনীতিও নিষিদ্ধ করা হোক।’

ধর্মের নামে জামায়াতের রাজনীতি করার বিরোধিতা করে খানিকটা কটাক্ষের সুরে বিএনপির সাংসদ বলেন, ‘নামের সাথে ‘ইসলাম’ থাকলেই তা প্রকৃত ইসলাম হয় না। নির্বাচনের সময় এই দলের প্রার্থীরা বিতর্কিত বক্তব্য দিয়েছেন। ভোটের বিনিময়ে মানুষকে বেহেশতের (স্বর্গ) নিশ্চয়তা দেওয়ার মতো অগ্রহণযোগ্য কাজ করেছে, যা ধর্মের নামে রাজনীতিকে বিতর্কিত করেছে।’

রফিকুল ইসলামের পাশাপাশি কুষ্টিয়া-১ আসনের বিএনপি সংসদ সদস্য রেজা আহমেদও ধর্মীয় উপাসনালয়ে রাজনীতি বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর, সেখানে নামাজ ও কোরআন পড়ার পরিবেশ থাকতে হবে। কোনও রাজনৈতিক দল সেখানে কোনও ভাবেই সভা-সমাবেশ বা রাজনীতির চর্চা করতে পারবে না। অন্য সব রাজনৈতিক দল যদি মাঠে বা খোলা জায়গায় কর্মীসভা করতে পারে, তবে জামায়াত কেন মসজিদে রাজনীতি করবে?’ মসজিদে বা মাদ্রাসায় রাজনৈতিক মিটিং নিষিদ্ধ করতে আইন প্রণয়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও অনুরোধ জানান তিনি।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?