হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদাঃ দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ড দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হল সোমবার। হরিশ্চন্দ্রপুর থানার উদ্যোগে বুলডোজার দিয়ে ওই নির্মাণগুলি অপসারণের কাজ শুরু করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের শাসনকালে ঘোড়াগাড়ি ষ্ট্যান্ড (Ghoragari Stand) দখল করে দলীয় কার্যালয়,দোকান, হোটেল ও রেস্টুরেন্ট-সহ একাধিক স্থাপনা গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক চলছিল। বিজেপির পক্ষ থেকে একাধিকবার আন্দোলন ও প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ, হরিশ্চন্দ্রপুর থানা (Harishchandrapur P.S.)এবং চাঁচল মহকুমা শাসকের দফতরে লিখিতভাবে বিষয়টি জানানো হলেও দীর্ঘদিন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও পরবর্তীতে মহকুমা শাসকের পক্ষ থেকে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ জারি করা হয় বলে স্থানীয় সূত্রের দাবি। রাজনৈতিক পালাবদলের পর প্রশাসন অবশেষে ওই নির্দেশ কার্যকর করতে উদ্যোগী হয়েছে। সোমবার সকাল থেকে পুলিশি নিরাপত্তার মধ্যে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়।

এদিন এলাকার বহু মানুষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে দখলমুক্ত করার দাবি জানিয়ে আসা বাসিন্দাদের একাংশ প্রশাসনের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। তবে অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখলমুক্ত করার লক্ষ্যে আইন অনুযায়ী এই অভিযান চালানো হচ্ছে।অভিযানকে কেন্দ্র করে যাতে কোন ধরনের আপত্তিকর ঘটনা না ঘটে তার জন্য প্রচুর পরিমাণে পুলিশ মোতায়ন করা হয়েছে।

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

হালিশহর পুরসভায় নথি-কাণ্ড, পুলিশের হেফাজতে এবার প্রাক্তন পুরপ্রধানের ভাই

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের