হালিশহর পুরসভায় নথি-কাণ্ড, পুলিশের হেফাজতে এবার প্রাক্তন পুরপ্রধানের ভাই

Share:

নিজস্ব প্রতিনিধিঃহালিশহর পুরসভায় গুরুত্বপূর্ণ নথি সরানোর অভিযোগে পুলিশের হেফাজতে প্রাক্তন পুরপ্রধান শুভঙ্কর ঘোষের ভাই পাপন ঘোষকে। সোমবার পুরসভা চত্বরে তাকে ঘিরে বিক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ, পুরসভার একটি কক্ষে ঢুকে গুরুত্বপূর্ণ নথি সরানোর চেষ্টা করছিলেন তিনি। পরে তাকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার পাপন ঘোষ পুরসভায় প্রবেশ করেন। কিছুক্ষণ পর অভিযোগ ওঠে, তিনি পুরসভার কিছু গুরুত্বপূর্ণ নথি সরানোর চেষ্টা করছেন। খবর ছড়িয়ে পড়তেই পুরসভা চত্বরে উপস্থিত হন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। এরপর পুরসভার বিভিন্ন ঘরে তার খোঁজ শুরু হয়। অভিযোগ, পুরসভার একটি কক্ষের মধ্যে পাপন ঘোষকে দেখতে পান উপস্থিত ব্যক্তিরা। তাকে ঘিরে নথি সরানোর অভিযোগে প্রশ্ন তোলা হয়। সেই সময় বচসা শুরু হয় বলে দাবি স্থানীয় সূত্রের। পরে তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এরপর তাকে পুরসভা ভবনের বাইরে নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে পুরসভার নিরাপত্তারক্ষীরা সেখানে পৌঁছন। স্থানীয়দের সহায়তায় পাপন ঘোষকে উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। ঘটনার পর পুরসভা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আরও পড়ুনঃ আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

উল্লেখ্য, হালিশহর পুরসভাকে ঘিরে অতীতে আর্থিক অনিয়ম, প্রশাসনিক কাজকর্ম এবং পুরকর্মীদের বেতন বকেয়া থাকা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষাপটেই প্রাক্তন পুরপ্রধানের ভাইয়ের বিরুদ্ধে ওঠা নথি সরানোর অভিযোগ রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।তবে পাপন ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার কোনও বক্তব্য এখনও সামনে আসেনি। তৃণমূল কংগ্রেসের তরফেও এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু যুবকের, নেপথ্যে পুরনো খুনের যোগ?

চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোয়েব মালিক? পাত্রী কে, জানলে চমকে যাবেন!

একঘেয়ে স্বাদ থেকে মুক্তি চান? বানিয়ে নিন মশলাদার ঢেঁড়শ-পনিরের তরকারি

সলমনকে শুভেচ্ছা জানাতে এগিয়ে গিয়েছিলেন ভক্ত, তারপরই যা করলেন নিরাপত্তারক্ষী…

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

প্রকাশ্যে মহিলা পুলিশকর্মীকে সপাটে চড়, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ১

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার

শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯