‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে তিন গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে থাকা জার্মান কিংবদন্তু মিরোস্লাভ ক্লোজের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন লিওনেল মেসি। আর সোমবার রাতে অস্ট্রিয়ার বিরুদ্ধে ৩৮ মিনিটে গোল করে ক্লোজেকে সরিয়ে সিংহাসন দখল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। যাঁকে সিংহাসনচ্যূত করেছেন সেই মিরোস্লাভ ক্লোজে এমন ইতিহাস গড়ার জন্য অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসিকে। ফুটবলের রাজপুত্রকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘অভিনন্দন, চ্যাম্পিয়ন।’

জার্মানির জার্সি গায়ে প্রতিপক্ষের জালে ১৬ বার বল জড়িয়েছিলেন মিরোস্লাভ ক্লোজে।  ১৬ গোল নিয়ে দীর্ঘদিন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটি দখলে রেখেছিলেন।  চলতি বিশ্বকাপ শুরুর আগেই জার্মান সংবাদমাধ্যম ‘জিউডডয়েচে সাইটুং’কে দেওয়া সাক্ষা‍ৎকারে ক্লোজে ভবিষ্যদ্বাণী করেছিলেন, এবারেই তাঁর রেকর্ড ভেঙে যাবে। তিনি বলেছিলেন, ‘এটা খুবই স্বাভাবিক বিষয়। রেকর্ড তো একদিন না একদিন ভাঙবেই, আর মেসি যদি সেটা ভাঙে তবে তাকে স্বাগত। আমি সবসময়ই মেসির একজন বড় ভক্ত। মেসি এক কথায় একজন জিনিয়াস।’

সোমবার রাতে ডালাসে অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের ৩৮ মিনিটেই ক্লোজের রেকর্ড ভেঙেছেন লিওনেল মেসি। তার পরেই ক্লোজের প্রতিক্রিয়া নিয়েছেন জার্মান সংবাদমাধ্যম  ‘জিউডডয়েচে সাইটুং’-এর প্রতিনিধি। প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রাক্তন জার্মান কিংবদন্তি বলেন, ‘আমি সব সময়ই বলেছি, মেসি যদি আমার রেকর্ড ভাঙে, তাহলে আমি খুশি হব। কেননা, প্রকৃতই যোগ্য একজন আমার রেকর্ড ভেঙেছে। আমার চোখে লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন!’

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই