বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বিশ্বকাপে বেনজির ঘটনার সাক্ষী হয়ে থাকলেন ফ্রান্স বনাম ইরাক ম্যাচের দর্শকরা। সোমবার (২২ জুন) রাতে ফিলাডেলফিয়ায় প্রতিকুল আবহাওয়ার কারণে এবং বাজ পড়ার আশঙ্কায় ফ্রান্স ও ইরাকের ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শুধু তাই নয়, নিরাপত্তার কারণে দর্শকদের স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়েছে। নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাঁরা। প্রতিকুল আবহাওয়ার কারণেই ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা সঠিক সময়ে শুরু  করা যায়নি।  ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ‘নিরাপদ মনে হলেই ম্যাচ আবার শুরু করা হবে।’

এদিন স্থানীয় সময় বিকেল পাঁচটায় ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাক ম্যাচ শুরুর কথা ছিল। স্থানীয় সময় দুপুর ২টা থেকে বন্যা সতর্কতা জারি করা হয়। একই সঙ্গে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছিল। হালকা বৃষ্টির কারণে স্টেডিয়ামের গেট খুলতে কিছুটা দেরি হলেও দ্রুতই আকাশ পরিষ্কার হয়ে যায়। ফলে সঠিক সময়েই শুরু হয়েছিল খেলা। যদিও বৃষ্টির হাত থেকে বাঁচতে দর্শকদের অনেকেই বর্ষাতি পরে গ্যালারিতে হাজির হয়েছিলেন। ম্যাচের ১৪ মিনিটেই পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া শক্তিশালী শটে ইরাকের জাল কাঁপান ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ তারকার এটি তৃতীয় গোল। আর এই গোলের সুবাদেই বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডোকে ছুয়েছেন তিনি। এমবাপের গোলের পরেই আবহাওয়া প্রতিকুল হয়ে দাঁড়ায়। শুরু হয় অঝোরে বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যে খেলা চালিয়ে যান রেফারি। কোনওভাবে প্রথমার্ধের খেলা শেষ করা হয়। রেফারি বিরতির বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই দর্শকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে মাইকে ঘোষণা করা হয়।

তার মধ্যেই স্টেডিয়ামের কাছে বজ্রপাতের আশঙ্কা তৈরি হওয়ায় গ্যালারি খালি করে দেওয়ার এবং ম্যাচ স্থগুত রাখার সিদ্ধান্ত নেয় ফিফা।  সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, যদি বজ্রপাত হয়, তাহলে সর্বশেষ বাজ পড়ার ৩০ মিনিট অপেক্ষা করেই খেলা আবার শুরু করা হবে। প্রতিবেদন প্রকাশের সময়ে বৃষ্টি খানিকটা কমেছে। তবে পুরোপুরি থামেনি। নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া সমর্থকদের অনেকেই ধীরে ধীরে আবার নিজেদের আসনে ফিরতে শুরু করেছেন। স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে ঘোষণা চলছে, ‘ম্যাচ এখন্নও স্থগিত রয়েছে। পরবর্তী ঘোষণা পরে জানানো হবে।’

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই