স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখেন প্রায় সব ক্রিকেটারই। সেই স্বপ্ন পূরণ করতে বছরের পর বছর কঠোর পরিশ্রম করতে হয়। তবে ব্যতিক্রমী প্রতিভার জোরে মাত্র ১৫ বছর বয়সেই সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন বৈভব সূর্যবংশী। এত কম বয়সে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে বৈভবের ক্রিকেট জীবনের এক বড় পাওনা। বৈভবের সেই খুশি এবার দ্বিগুণ হয়েছে কারণ প্রথম হাতে পেয়েছেন দেশের জার্সি। জেনে নিন তাঁর জার্সি নম্বর কত।

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বৈভবকে সিনিয়র দলের অংশ হিসেবে বেছে নিয়েছে। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের অংশ হচ্ছে বৈভব। সেই টি-টোয়েন্টি সিরিজ শুরুর আর বাকি মাত্র কয়েকদিন। তার আগেই বিস্ময় বালকের হাতে তুলে দেওয়া হয়েছে টিম ইন্ডিয়ার জার্সি। সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করা হয়েছে।  যা ছিল বৈভবের কাছে এক অমূল্য মুহূর্ত। বিসিসিআই সেই মুহূর্তটির একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা গিয়েছে দলের প্রখ্যাত থ্রোডাউন বিশেষজ্ঞ রঘুর কাছ থেকে সূর্যবংশী তাঁর প্রথম জার্সিটি হাতে তুলে নিচ্ছেন। ভিডিওতে সূর্যবংশীকে বলতে শোনা গিয়েছে, প্রথমবার ক্রিকেট ব্যাট হাতে নেওয়ার পর থেকেই ভারতীয় জার্সি পরাটা তাঁর পরম স্বপ্ন ছিল। বৈভব বলেছেন, ‘এই মুহূর্ত ভাষায় প্রকাশ করা যায় না। যে কারণে আমি প্রথম দিন থেকে ব্যাট হাতে তুলে নিয়েছিলাম এবং অনুশীলন করতে ক্রিকেট মাঠে গিয়েছিলাম। আজ সেই স্বপ্ন পূরণ হলো, এবং সেই যাত্রার সবচেয়ে বড় ধাপটি সম্পন্ন হলো। আমি সত্যিই এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা ঠিক একটা স্বপ্নের মতো ছিল, এবং যে মুহূর্তে আমি টি-শার্টটা দেখলাম, আমার হাসি আর থামছিল না।’ বৈভব তাঁর অনুভুতি প্রকাশ করে আরও বলেছেন, হোটেলের রুমে জার্সিটি পৌঁছে দেওয়ার পর কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, সেটা তিনি বুঝতেই পারছিলেন না।

 

সূর্যবংশীকে ৩ নম্বর জার্সিটি দেওয়া হয়েছে, যা এর আগে হরভজন সিং এবং সুরেশ রায়না পরতেন। উল্লেখ্য, টি-টোয়েন্টি দলে জায়গা করে নিলেও, প্রথম একাদশে জায়গা পেতে বৈভবকে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। তরুণ এই ব্যাটসম্যানকে নিজের জায়গা পাকা করতে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এবং ঈশান কিশানের মতো খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। 

গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল

লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর

তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে ৪০ লক্ষ টাকার প্রতারণা, অভিষেকের আপ্ত সহায়কের নামে মামলা

হস্টেল ফান্ড ব্যবহারে অনিয়ম-সহ একাধিক অভিযোগ, প্রশ্নের মুখে নবদ্বীপ বাবলারি রামসুন্দর হাই স্কুল কর্তৃপক্ষ

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

শওকতপুত্রের বেআইনি ক্যাফেতে বুলডোজার!‘অরণ্যের কূলে’ ভাঙা নিয়ে নোটিস মহকুমা শাসকের

শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ প্রস্তুতি, তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করলেন অগ্নিমিত্রা পাল

স্পা সেন্টারে মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিও….

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক