ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, সালানপুর: ফলতার জাহাঙ্গীরের ছায়া এবার সালানপুরে। হাফ প্যান্ট পরিয়ে তৃণমূল নেতা ভোলা সিংকে রাস্তায় হাঁটাল পুলিশ।দক্ষিণ ২৪ পরগনার ফলতার জাহাঙ্গীর খানের পর এবার পশ্চিম বর্ধমানের সালানপুর(Salanpur)। পুলিশি হেফাজতে থাকা প্রভাবশালী রাজনৈতিক নেতাকে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চরম শোরগোল ছড়াল রূপনারায়ণপুর(Rupnarayanpur) এলাকায়। এবার ঘটনাস্থল সালানপুর ব্লকের রূপনারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকা। আর পুলিশের এই ‘রোড শো’-এ (Road Show)হাফ প্যান্ট পড়ে হাঁটলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিজয় সিং ওরফে ভোলা সিং(Bhola Singh)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার একটি পাথর খাদান সংক্রান্ত মামলায় সালানপুর থানার পুলিশ তৃণমূল নেতা বিজয় সিং ওরফে ভোলা সিংকে গ্রেফতার করে। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

মঙ্গলবার সকালে পুলিশি হেফাজতে থাকাকালীনই এই নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল রূপনারায়ণপুরবাসী। সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির(Rupnarayanpur Fari) পুলিশ ভোলা সিংকে রূপনারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে সবজি বাজার পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যায়। পরনে সাধারণ হাফ প্যান্ট, আর চারধারে পুলিশের কড়া নিরাপত্তা। এই অবস্থায় তৃণমূল নেতাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতার একাংশের মধ্য থেকে ‘চোর চোর’ স্লোগান উঠতে শুরু করে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও কৌতূহলের সৃষ্টি হয়।

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই একটি বড় প্রশ্ন উঠতে শুরু করেছে, পুলিশি হেফাজতে থাকাকালীন কোনো অভিযুক্তকে এভাবে রাস্তায় হাঁটানো বা ‘রোড শো’ করানো কি আদেও আইনসম্মত? এই নিয়ে যখন প্রশাসনিক ও সাধারণ মহলে চর্চা তুঙ্গে, তখন এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।পুলিশের এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়েছে গেরুয়া শিবির। এই বিষয়ে বিজেপি নেতা বাবন মণ্ডল এবং সালানপুর মণ্ডল-৪ এর সভাপতি চিন্ময় তেওয়ারি প্রতিক্রিয়া দিয়ে জানান, “তৃণমূলের রাজত্বকালে সালানপুর ব্লক জুড়ে তৃণমূল নেতা বিজয় সিং ওরফে ভোলা সিংয়ের অত্যাচারের সীমা ছিল না। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। পুলিশ আজ যা করেছে, অত্যন্ত ভালো কাজ করেছে। এই ঘটনার পর সালানপুরে আর কেউ নতুন করে ‘ভোলা সিং’ হওয়ার সাহস দেখাবে না, এটা নিশ্চিত।”ফলতার পর সালানপুরের এই ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলা এবং পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন

সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?

ফুটপাথ থেকে অপহরণ, ধর্ষণের পর নাবালিকাকে খুনের অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল