গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল

Share:

নিজস্ব প্রতিনিধি: ম‍ৎস্যপ্রেমীদের কাছে বোয়াল মাছের আলাদা কদর রয়েছে। আর গরমকালে হালকা মশলার ঝোলে লাউ ও বোয়াল মাছের যুগলবন্দি যেন একেবারে স্বর্গীয় স্বাদ এনে দেয়। ‘লাউ বোয়াল ঝোল’ এমনই একটি ঘরোয়া পদ, যা কম মশলায় তৈরি হলেও স্বাদে অনন্য। মেথির সুগন্ধ, নরম লাউ এবং রসালো বোয়াল মাছ মিলিয়ে এই পদ গরমের দুপুরে গরম ভাতের সঙ্গে জমে যায়।

উপকরণ

বোয়াল মাছ (৪-৫ টুকরো), আধখানা কচি লাউ (পাতলা ত্রিভুজ বা অর্ধচন্দ্রাকারে কাটা), পেঁয়াজ বাটা (১ টেবিল চামচ), টমেটো পিউরি (৩ টেবিল চামচ ), আদা বাটা (১ চা চামচ),  কাঁচালঙ্কা চেরা ( ৫-৬টি ), হলুদ গুঁড়ো (১ চা চামচ), জিরে  বাটা (আধা চা চামচ), মেথি  (১ টেবিল চামচ ), সর্ষের তেল  (৩ টেবিল চামচ), কুচোনো ধনেপাতা  (২ টেবিল চামচ), নুন ( স্বাদমতো)।

 প্রদ্ধতি

প্রথমে মাছে নুন ও সামান্য হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। একটি পাত্রে জিরে বাটা ও হলুদ সামান্য জল দিয়ে মিশিয়ে পেস্ট তৈরি করে রাখুন। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছ হালকা ভেজে তুলে রাখুন। একই তেলে মেথি ফোড়ন দিন। মেথি গাঢ় বাদামি রং ধরলে তা তুলে ফেলে দিন, এতে ঝোলে সুন্দর সুগন্ধ আসবে। এবার পেঁয়াজ বাটা, আদা বাটা ও টমেটো পিউরি দিয়ে মাঝারি আঁচে কষতে থাকুন যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এরপর জিরে ও হলুদের পেস্ট মিশিয়ে তেল ছাড়া পর্যন্ত রান্না করুন। এবার কাটা লাউ দিয়ে ৪ থেকে ৫ মিনিট নেড়ে নিন। তারপর দেড় কাপ গরম জল দিয়ে ঢেকে দিন। লাউ নরম হয়ে এলে ভাজা মাছ ও কাঁচালঙ্কা যোগ করুন। আরও ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে নিন যাতে মাছ ও ঝোলের স্বাদ একসঙ্গে মিশে যায়। শেষে ধনেপাতা ছড়িয়ে দিন এবং উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আঁচ বন্ধ করে ১০ মিনিট ঢেকে রাখুন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু লাউ বোয়াল ঝোল। এই ঝোলের আসল বৈশিষ্ট্য হল এর হালকা স্বাদ ও মেথির সুবাস। অতিরিক্ত মশলা ব্যবহার না করে রান্না করলে লাউ ও বোয়াল মাছের প্রাকৃতিক স্বাদ আরও ভালোভাবে ফুটে ওঠে। গরমের দুপুরে সাদা ভাতের সঙ্গে এই পদ এক কথায় অনবদ্য।

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর

তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে ৪০ লক্ষ টাকার প্রতারণা, অভিষেকের আপ্ত সহায়কের নামে মামলা

হস্টেল ফান্ড ব্যবহারে অনিয়ম-সহ একাধিক অভিযোগ, প্রশ্নের মুখে নবদ্বীপ বাবলারি রামসুন্দর হাই স্কুল কর্তৃপক্ষ

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

শওকতপুত্রের বেআইনি ক্যাফেতে বুলডোজার!‘অরণ্যের কূলে’ ভাঙা নিয়ে নোটিস মহকুমা শাসকের

শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ প্রস্তুতি, তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করলেন অগ্নিমিত্রা পাল

স্পা সেন্টারে মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিও….

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক