ফুটপাথ থেকে অপহরণ, ধর্ষণের পর নাবালিকাকে খুনের অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১১ বছরের এক প্রতিবন্ধী নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল এক ক্যাব চালকের বিরুদ্ধে। ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দিল্লির মেহরৌলি থানার অন্তর্গত ছত্তরপুর এক্সটেনশন এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন নাবালিকা পরিবারের সদস্যদের সঙ্গে ফুটপাথে ঘুমিয়ে ছিল। সেই সময় অভিযুক্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে গুরুগ্রামে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তদন্তে নেমে দিল্লি পুলিশ দ্রুত অভিযুক্তের খোঁজ শুরু করে। বিভিন্ন সূত্র, প্রযুক্তিগত তথ্য এবং নজরদারির সাহায্যে ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ক্যাবচালককে গ্রেফতার করা হয়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে পুলিশ জানিয়েছে, জেরার মুখে অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছে। পুলিশের দাবি, অভিযুক্ত স্বীকার করেছে যে সে ফুটপাথ থেকে কিশোরীকে তুলে নিয়ে গুরুগ্রামে যায়। সেখানে তাকে ধর্ষণের পর খুন করা হয়। পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে গুরুগ্রাম সীমান্ত সংলগ্ন আরাবল্লী অরণ্য এলাকায় দেহ ফেলে দেওয়া হয়। অভিযুক্ত পুলিশকে জানায়, ফরিদাবাদ-গুরুগ্রাম সড়কের কাছাকাছি এলাকায় দেহটি ফেলে রাখা হয়েছিল। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দেহ উদ্ধার করে এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।

আরও পড়ুনঃ লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, খুন এবং পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালতে পেশ করে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ঘটনার তদন্ত চলছে। এই নৃশংস অপরাধে জড়িত আর কেউ আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল

লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর

তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে ৪০ লক্ষ টাকার প্রতারণা, অভিষেকের আপ্ত সহায়কের নামে মামলা

হস্টেল ফান্ড ব্যবহারে অনিয়ম-সহ একাধিক অভিযোগ, প্রশ্নের মুখে নবদ্বীপ বাবলারি রামসুন্দর হাই স্কুল কর্তৃপক্ষ

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

শওকতপুত্রের বেআইনি ক্যাফেতে বুলডোজার!‘অরণ্যের কূলে’ ভাঙা নিয়ে নোটিস মহকুমা শাসকের

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?