৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউড অভিনেত্রী নেহা শর্মাকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। ৩৮ বছর বয়সেই তিনি কি অভিনয় জগতকে বিদায় জানাতে চলেছেন? এমন প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করে নেটমাধ্যমে। তবে সেই জল্পনার পেছনে রয়েছে অভিনেত্রীর সাম্প্রতিক কিছু পোস্ট, যেখানে তাঁকে বারবার খাবার এবং ভ্রমণ সংক্রান্ত কনটেন্ট শেয়ার করতে দেখা গিয়েছে।

বর্তমানে শিকাগোয় ছুটি কাটাচ্ছেন নেহা। সেখানকার একটি ভিডিও সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। ভিডিওতে শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরার পাশাপাশি নানা ধরনের খাবার উপভোগ করতে দেখা যায় অভিনেত্রীকে। এই ধরনের পোস্ট নিয়মিত করার কারণেই অনেক অনুরাগী মজা করে বলতে শুরু করেন, নেহা বুঝি অভিনয় ছেড়ে ফুড ব্লগিংয়ের দুনিয়ায় পা রাখতে চলেছেন। তবে সেই জল্পনায় নিজেই ইতি টেনেছেন অভিনেত্রী। ভিডিওর ক্যাপশনে নেহা লেখেন, ‘যারা ভাবছেন আমি অভিনয় ছেড়ে ফুড ব্লগার হয়ে গিয়েছি, তাদের জন্য আরও একটি ভিডিও।’ তাঁর এই মন্তব্য স্পষ্ট করে দেয় যে অভিনয় ছাড়ার কোনও পরিকল্পনা আপাতত নেই।

 

View this post on Instagram

 

A post shared by Neha Sharma 💫 (@nehasharmaofficial)


উল্লেখ্য, ২০১০ সালে ইমরান হাশমির বিপরীতে ‘ক্রুক’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন নেহা শর্মা। ছবির জনপ্রিয় গান ‘তুঝকো জো পায়া’ তাঁকে দর্শকদের কাছে পরিচিত মুখ করে তোলে। এরপর ‘কিয়া সুপার কুল হ্যায় হাম’(Kyaa Super Kool Hain Hum), ‘যমলা পাগলা দিওয়ানা ২'(Yamla Pagla Deewana 2), ‘তুম বিন ২’(Tum Bin 2), এবং ‘মুবারকান’(Mubarakan)-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে তাঁর অভিনয়যাত্রা শুরু হয়েছিল আরও আগে। ২০০৭ সালে তেলুগু ছবি ‘চিরুথা’-র মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন নেহা। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্রমণ এবং জীবনযাপনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় তাঁকে। 

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার