‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চিন সফরে ঠিক তখনই ভারত বিরোধী হুঙ্কার ছাড়লেন তাঁর উপদেষ্টা তথা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। যিনি পাকিস্তানপ্রেমী ও কট্টর ভারত বিদ্বেষী হিসেবে পরিচিত। কতটা ভারত বিদ্বেষী তা প্রমাণ করতে ঢাকার প্রকাশ্য রাজপথে নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি জ্বালিয়ে দিয়েছিলেন।

মঙ্গলবার (২৩ জুন) দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন রুখতে রাজধানী ঢাকায় এক সশস্ত্র মিছিলের আয়োজন করেছিল শাসকদল বিএনপি। ওই মিছিল শেষে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক পথ সভায় ভারতকে হুঁশিয়ারি দিয়ে রিজভি বলেন, ‘ বাংলাদেশে পতিত ফ্যাসিবাদ আর ফিরতে দেওয়া হবে না। দেশের জনগণ ঐক্যবদ্ধ, তাই দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না।’ দিল্লির পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে হুমকি দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘দেশ থেকে বিতাড়িত ও নিষিদ্ধ আওয়ামী লীগ ফের উঁকি দেওয়ার চেষ্টা করছে। যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর কেড়ে নিয়েছিল, সূর্যের আলো কেড়ে নিয়েছিল, স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন কেড়ে নিয়ে ছিল, মানুষের বাঁচার সব অধিকার কেড়ে নিয়েছিল; তারা আজ নানা কায়দায় চুরি ও পাচার করা টাকা ব্যবহার করে সমাজের মধ্যে দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে।’

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত শেখ হাসিনার দল বড়সড় প্রত্যাঘাত করতে পারে এমন আশঙ্কায় বাংলাদেশ জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী ঢাকা-সহ পাঁচ জেলায় সেনাবাহিনী এবং সাত জেলায় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীকে মোতায়েন করা হয়েছে। যদিও বিক্ষিপ্ত মিছিল ছাড়া বড় কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের