ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার ব্যারাকপুরে চলল বুলডোজার। গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়।প্র প্রশাসনের দাবি, ব্যারাকপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই কার্যালয়টি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছিল এবং নির্মাণ সংক্রান্ত একাধিক নিয়ম লঙ্ঘন করা হয়েছিল। সেই কারণেই আইনি প্রক্রিয়া মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে দাবি প্রশাসনের।

অভিযানের সময় এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অভিযানের আগে সংশ্লিষ্ট পক্ষকে নোটিসও পাঠানো হয়েছিল। তবে এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ হিসেবে তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। দলের স্থানীয় নেতাদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের দলীয় কার্যালয়কে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁদের দাবি, প্রশাসনের এই পদক্ষেপের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

আরও পড়ুনঃ জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

অন্যদিকে প্রশাসনের বক্তব্য, অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলকে লক্ষ্য করে নয়। সরকারি জমি দখলমুক্ত করা এবং অনুমোদনহীন নির্মাণ সরানোর জন্য রাজ্যজুড়ে যে অভিযান চলছে, এটি তারই অংশ। ইতিমধ্যেই একই ধরনের বুলডোজার অভিযান উত্তরপাড়া, কোন্নগর এবং বহরমপুরেও দেখা গিয়েছে, যেখানে সরকারি জমিতে গড়ে ওঠা বিভিন্ন নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। 

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা