রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

Share:

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট: নদিয়া জেলার রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান আনন্দ দে সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ। আগেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন কোশল দেব বন্দোপাধ্যায়। এবারে কাউন্সিলর পদ থেকেও পদত্যাগ করেন। রানাঘাট পৌরসভার ২০ জন কাউন্সিলর এর মধ্যে পদত্যাগ করেন ১২ জন কাউন্সিলর।রানাঘাট পৌরসভার অন্তর্গত ১,৩,৫,৬,৯,১৩,১৬,১৮,১৯,২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা মঙ্গলবার পদত্যাগ করলেন।

এর আগে,রানাঘাট পুরসভার(Ranaghat Municipality) পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়(Chairman Koshaldev Bandopadhay)  পদত্যাগপত্র জমা দেন রানাঘাট পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে। শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারনে পদত্যাগ করেন রানাঘাট পুসভার পুরপ্রধান।ব্যক্তিগত কারণ ও শারীরিক অসুস্থতার জেরে রানাঘাট পৌরসভার পুর প্রধানের পদ থেকে ইস্তফার ঘটনা ঘটে। বিষয়টি তিনি ইমেলের মাধ্যমে রানাঘাট পুরসভাকে জানিয়ে দেন।

পদত্যাগের কারণ প্রসঙ্গে কোশলদেব বন্দ্যোপাধ্যায় জানান, তিনি শারীরিক অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এবং তাঁর পরিবারও এই পদ থেকে সরে আসার বিষয়ে একমত। তিনি বলেন, “পারিবারিক ও শারীরিক কারণে আমি পদত্যাগ করছি।”পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি জানান, রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। তিনি মনে করেন, রানাঘাটের মানুষের উন্নয়নের জন্য বর্তমান সরকারি পরিকাঠামোয় অন্যদের দায়িত্ব নেওয়া প্রয়োজন। তিনি নিজেই উন্নয়নের পথে অন্তরায় হয়ে থাকতে চান না বলে মন্তব্য করেন।তিনি বলেন, “আমি চাই রানাঘাটের আরও বেশি উন্নয়ন হোক, এই সরকার মানুষের জন্য আরও কাজ করুক।”রাজ্যে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের পর থেকেই একের পর এক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলররা স্বেচ্ছায় পদত্যাগ করছেন অথবা গণইস্তফা দিচ্ছেন।

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা