ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,মগরা: ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের মগরা থানায়।অভিযোগ অসত্য দাবি ক্রিকেটারের।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(IPL) ক্রিকেটে দিল্লী ক্যাপাটালস দলের নির্ভরযোগ্য কিপার ব্যাটার অভিষেক।বাংলা দলেরও ভরসা অভিষেক।তার বাড়ি চন্দননগরে(Chandannagar)।কর্নাটকে ডাক্তারী পড়ুয়া এক তরুনী আজ মগরা থানায়(Mogra P.S.) গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।জানা গেছে,সাড়ে তিন বছর ধরে ওই তরুনীর সঙ্গে সম্পর্ক ছিল ক্রিকেটারের।তারা বিয়ে করবেন ঠিক ছিল।

বছর দেড়েক আগে তাদের মধ্যে একবার সমস্যা হলে তা থানা পর্যন্ত গড়ায়।তবে সেসময় অভিযোগ দায়ের হয়নি। মঙ্গলবার তরুনী তাঁর মাকে নিয়ে থানায় অভিযোগ জানাতে আসেন।ঘটনার গুরুত্ব বুঝে হুগলি গ্রামীণ পুলিশের সুপার(SP) কুঁয়ার ভূষন সিং মগরা থানায় আসেন।সেখানে ডিএসপি ক্রাইম(DSP Crime) অভিজিৎ সিনহা মহাপাত্র আইসি মগরা সৌমেন বিশ্বাসের সঙ্গে আলোচনা করেন এবং কি করনীয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন।ঘটনার সত্যতা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিষেক পোড়েল (Abishek Porel)বর্তমানে ব্যাঙ্গালোরে আছেন।তিনি এ বিষয়ে এই মুহুর্তে এই নিয়ে কিছু বলতে চান না।এখন পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন।তার বিরুদ্ধে যদি অভিযোগ হয়ে থাকে সেটাও অসত্য এমনটাই দাবি করেছেন বলে সূত্রের খবর।এদিকে অভিষেক ব্যাঙ্গালোর থেকে পরিবারের সঙ্গে চন্দননগরে ফেরার পর তার সাথে কথা বলবে মগরা থানার পুলিশ। প্রয়োজনে যিনি অভিযোগ করেছেন তাকে সামনে দেখে দুজনকে জেরা করা হতে পারে। এই অভিযোগের সত্যতা এবং গুরুত্ব যাচাই করে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে অভিযোগকারিণীর নাম পরিচয় গোপন রেখেছে পুলিশ।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়