‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

পুণের ব্যবসায়ীপুত্র কেতন আগরওয়ালের হত্যাকাণ্ড সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। ১৮ জুন লোনাভালায় লোহাগড় দুর্গে ট্রেক করতে গিয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যু হয়েছে কেতনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুণের ব্যবসায়ীপুত্র কেতন আগরওয়ালের হত্যাকাণ্ড সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। ১৮ জুন লোনাভালায় লোহাগড় দুর্গে ট্রেক করতে গিয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যু হয়েছে কেতনের। তবে প্রথমে ঘটনাটি দুর্ঘটনাবশত মনে করা হলেও পরে জানা যায়, এটি একটি কথিত হত্যাকাণ্ড। কেতনকে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ উঠেছে তাঁরই বাগদত্তা সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন চৌধরির বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। এবার এই চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান। তীব্র প্রতিক্রিয়া জানালেন তিনি।

বুধবার, (২৪ জুন) অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আজকের দুনিয়ায় সত্যিটা শুনতে এবং সত্যিটা বলতে মানুষের এতটাই সমস্যা হচ্ছে যে, মানুষ কারও প্রাণ নিতেও পিছপা হচ্ছে না। তাঁদের কাছে সত্যকে মেনে নেওয়ার চেয়ে কারও জীবন নেওয়া সহজ হয়ে দাঁড়িয়েছে। অথচ আপনি তাঁর সঙ্গে সুন্দর জীবন কাটাতে পারতেন।’ অর্থাৎ অভিনেত্রীর এই পোস্ট দেখে স্পষ্ট তিনি কেতন হত্যাকাণ্ড নিয়েই কথা বলেছেন। জানা গিয়েছে, সিয়ার সঙ্গে গত ফেব্রুয়ারিতে বাগদান সম্পন্ন হয়েছিল কেতনের। আগামী নভেম্বরে সিয়া-কেতনের বিয়ের কথা ছিল। তাঁদের পরিবার রাজস্থানে ১৭ কোটি টাকা মূল্যের একটি প্রাসাদ বুক করেছিল এবং বিয়ের অতিথিদের নিয়ে আসার জন্য দুটি ব্যক্তিগত বিমানেরও ব্যবস্থা করেছিল।

এও জানা যায়, এই হত্যাকাণ্ডের কয়েক দিন আগে, তাঁরা বালিতে প্রি-ওয়েডিং ফটোশুটে যাওয়ার জন্যে পরিকল্পনা করেছিলেন। তবে, মুম্বই বিমানবন্দরে কেতন তাঁর পাসপোর্টটি খুঁজে না পাওয়ার কারণে তাঁদের ভ্রমণটি বাতিল হয়। পুলিশের দাবি, গত ১৪ জুন কেতনকে হত্যার প্রথম চেষ্টা করেছিল সিয়া। তিনি কেতনকে দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে, সেই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর, ১৮ জুন শেষ পদক্ষেপ নেয়। কেতনকে বিয়ে করতে চায়নি সিয়া। প্রেমিক চেতনের সঙ্গে তিনবছরের সম্পর্ক ছিল সিয়ার। কেতনকে হত্যার জন্য চেতনের সঙ্গে ষড়যন্ত্র করেছিল সে। তাঁদের প্রথম দেখা হয়েছিল গত বছর একটি দিওয়ালি পার্টিতে, সেখান থেকেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। পুণের একটি ম্যাজিস্ট্রেট আদালত সিয়া ও চেতনকে ২৯ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ