বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজমাধ্যমের দৌলতে প্রতিদিনই সামনে আসে নানা অদ্ভুত ঘটনা। এমন কিছু ভিডিও ভাইরাল হয়, যা দেখে একদিকে যেমন অবাক হতে হয়, অন্যদিকে সেই ঘটনা ভাবতেও বাধ্য করে। আবার ওঠে হাসির রোলও। সম্প্রতি তেমনই একটি ভিডিও নেটদুনিয়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। এক ব্যাক্তি মোটরবাইকের পিছনে খাট বেঁধে সেটিকে একাধিক আসনের যানবাহনে পরিণত করেছেন । আর সেই দৃশ্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি মোটরসাইকেলের পিছনের অংশে শক্ত করে একটি খাট বাঁধা হয়েছে। সেই খাটের উপর পরিবারের একাধিক সদস্য বসে রয়েছেন। বাইকচালক স্বাভাবিক গতিতেই রাস্তা দিয়ে যানটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। আশপাশের পথচারীরাও এই অদ্ভুত দৃশ্য দেখে বিস্মিত হয়ে তাকিয়ে রয়েছেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই অনেকেই  নানারকম মন্তব্য করছেন। কেউ কেউ এই গাড়িকে ‘দেশি জুগাড়’-এর অনন্য নিদর্শন বলে উল্লেখ করেছেন আবার কেউ মজার ছলে এটিকে ‘গরিবদের এসইউভি’ বলে রসিকতা করেছেন। অনেকে আবার এই গাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “গাড়িটি যদি হঠাৎ ব্রেক কষে? এটা অত্যন্ত বিপজ্জনক।” আরেকজন ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন যে, ট্রাফিক পুলিশ কীভাবে রাস্তায় এমন একটি যান চালানোর অনুমতি দিতে পারে। 

তবে এর মধ্যেই ফুটে উঠেছে আর্থিক অনটনের বাস্তব ছবিও। অনেকেই মনে করছেন, পর্যাপ্ত অর্থের অভাব এবং চার চাকার যান কেনার সামর্থ্য না থাকায় পরিবারের সদস্যদের একসঙ্গে যাতায়াতের জন্য এমন উপায় বেছে নিতে বাধ্য হয়েছেন ওই ব্যক্তি। অন্য ব্যবহারকারীরা এই গাড়িকে রাস্তায় থাকা বাকি পথচারীদের জন্য বড় বিপদ বলে উল্লেখ করেছেন। তাঁরা বলেছেন এই গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া একেবারেই উচিত হয়নি।

 

View this post on Instagram

 

A post shared by Shahid Akram (@shahid.akram.566)

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান