আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আষাঢ় মাস পড়েছে বেশ কিছুদিন। ক্যালেন্ডারে বর্ষার আগমন ঘটলেও পুরুলিয়ার আকাশে এখনও সেভাবে দেখা মেলেনি বৃষ্টির। ফলে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে জেলাড কৃষকদের। বিশেষ করে আমন ধান চাষকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে দিন দিন। 

পুরুলিয়ার অধিকাংশ কৃষিজমিই বৃষ্টি নির্ভর। সেচের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চাষের জন্য আকাশের দিকেই তাকিয়ে থাকতে হয় কৃষকদের। প্রতি বছর এই সময়ে মাঠে ধানের বীজ বপন থেকে শুরু করে চারা তৈরির কাজ অনেকটাই এগিয়ে যায়। কিন্তু এ বছর পরিস্থিতি একেবারেই ভিন্ন। বৃষ্টির অভাবে এখনও অনেক জমিতেই ধানের বীজ ফেলতে পারেননি চাষিরা। স্থানীয় কৃষকদের কথায়, মাঠে বীজ ফেললেও পর্যাপ্ত বৃষ্টি না হলে সেই বীজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই অনেকেই এখনও ঝুঁকি নিতে চাইছেন না। অন্যদিকে সময়ও দ্রুত ফুরিয়ে আসছে। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে উৎকণ্ঠা। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও হাল ছাড়তে নারাজ কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে হাল দিচ্ছেন তাঁরা। কেউ জমি প্রস্তুত করছেন, কেউ আবার সামান্য বৃষ্টির আশায় বীজ ছড়িয়ে দিচ্ছেন। তাঁদের আশা, আগামী কয়েক দিনের মধ্যেই হয়তো বর্ষা সক্রিয় হবে এবং বৃষ্টির জলে প্রাণ ফিরে পাবে শুকিয়ে যাওয়া জমি।

আরও পড়ুনঃ চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গত বছরের এই সময়ে অনেক কৃষক ধানের চারা রোপণের কাজও শুরু করে দিয়েছিলেন। সেখানে এ বছর এখনও চাষের প্রাথমিক পর্যায়েই আটকে রয়েছে বহু এলাকা। ফলে কৃষকদের মধ্যে হতাশার সুর ক্রমশ স্পষ্ট হচ্ছে। পুরুলিয়ার রাঙামাটির বিস্তীর্ণ প্রান্তরে এখন একটাই অপেক্ষা, আকাশ ভেঙে নামুক বৃষ্টি। কারণ পর্যাপ্ত বৃষ্টি না হলে শুধু আমন ধান চাষই নয়, গোটা কৃষি অর্থনীতির উপরও তার প্রভাব পড়তে পারে। তাই অনিশ্চয়তার মাঝেও আকাশের দিকে তাকিয়ে রয়েছেন জেলার প্রান্তিক কৃষকরা। তাঁদের একমাত্র ভরসা এখন প্রকৃতি।

১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ জুঁইকে আইনি চিঠি শতদ্রুর

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’