মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপ মানেই নতুন চমক। ২০২৬ সালের বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। সামনে আনা হয়েছে নতুন অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিয়ন্ডা’ (TRIONDA)। আর এবার ফুটবল বিশ্বকাপের উন্মাদনা পৃথিবীর গণ্ডি পেরিয়ে মহাকাশে পৌঁছে গিয়েছে। বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল পৌঁছেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস)। সেখানে থাকা নাসার নভোচারীরা বলটিকে নিয়ে শূন্য অভিকর্ষ বা মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে  বিশেষ বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়েছেন।

নাসার তরফে জানানো হয়েছে, ২০১৯ সালে পরিচালিত একটি গবেষণাকে নতুন করে মূল্যায়ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য ছিল ফুটবলের ভরকেন্দ্র, ভারসাম্য এবং বাতাসে চলাচলের বৈশিষ্ট্য কীভাবে বলের গতিপথকে প্রভাবিত করে, তা আরও গভীরভাবে বোঝা। পরীক্ষার সময় নভোচারীরা ট্রিয়ন্ডা বল নিয়ে সেই সমস্ত পরীক্ষা করেন। পাশাপাশি বলের অভ্যন্তরে সংযুক্ত আধুনিক সেন্সর খেলায় কোনও নেতিবাচক প্রভাব ফেলে কি না, তাও খতিয়ে দেখা হয়েছে। গবেষণা চলাকালীন নভোচারীরা মহাকাশে বলটির নিখুঁত ভারসাম্য ও ত্রুটিপূর্ণ ভারসাম্যের মধ্যের পার্থক্য ও প্রভাব বিশ্লেষণ করেছেন।  

আরও পড়ুন:  বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার উঠল নকআউটে

ফিফার দেওয়া তথ্য অনুযায়ী, ‘ট্রিয়ন্ডা’ নামটি এসেছে একটি স্প্যানিশ শব্দ থেকে, যার অর্থ ‘তিনটি তরঙ্গ’। ২০২৬ সালে প্রথমবারের মতো আমেরিকা, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে। এই ঐতিহাসিক সহযোগিতার প্রতীক হিসেবেই বলটির এমন নামকরণ। বলটির নকশাতেও রয়েছে আধুনিক প্রযুক্তির ছাপ। বিশেষ ধরনের সেলাই এবং বাইরের আবরণ বলটিকে বাতাসে আরও স্থিতিশীলভাবে চলতে সাহায্য করে। এমনকি বৃষ্টিভেজা আবহাওয়াতেও ফুটবলার ও গোলরক্ষকরা যাতে বলের ওপর ভালো নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন, সেদিকেও নজর দেওয়া হয়েছে। তবে এই বলের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর অভ্যন্তরে বসানো ৫০০ হার্টজ মোশন সেন্সর চিপ। এই চিপ প্রতি সেকেন্ডে ৫০০ বার বলের অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ করে সরাসরি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থায় পাঠাতে সক্ষম। ফলে অফসাইডের মতো বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া আগের তুলনায় আরও দ্রুত ও নির্ভুল হয়ে উঠছে।

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার উঠল নকআউটে

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ