‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালবাসার মুখোশের আড়ালে যে কত বড় হিংস্র রূপ লুকিয়ে থাকতে পারে সেই প্রমাণ মিলেছে আরও একবার। মেঘালয়ের হানিমুন কেসের পর এবার পুণের ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। পুণের কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য সামনে আসছে। নৃশংস সেই হত্যাকাণ্ডের পর, প্রথমবার মুখ খুললেন মূল অভিযুক্ত সিয়া গোয়ালের বাবা-মা। নিজেদের মেয়েকে নিয়েই করেছেন বড় মন্তব্য। সেই সঙ্গেই তাঁরা জানিয়েছেন কীভাবে কেতন ও সিয়ার বিয়ে ঠিক হয়েছিল এবং চেতন চৌধুরী সম্পর্কে তাঁরা কী জানতেন।

সিয়া গোয়েলের বাবা-মা বলেছেন, যদি তাঁদের মেয়ে দোষী সাব্যস্ত হয়, তাহলে যেখান থেকে কেতন আগরওয়াল পড়ে মারা গিয়েছিলেন, ঠিক সেই জায়গা থেকেই সিয়াকেও যেন ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।  জানিয়েছেন, চেতন চৌধুরী সম্পর্কে তাদের আগে থেকে কোনো ধারণা ছিল না। যদি আগে থেকে কিছু জানতেন, তাহলে কখনোই এই সম্পর্কে রাজি হতেন না। সঙ্গে এটাও বলেন , ‘যদি আমরা দোষী সাব্যস্ত হই, তাহলে আমাদেরও ফাঁসি দিন।’

আরও পড়ুন: বিশ্বকাপে মহা অঘটন! জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল ইকুয়েডর 

পুলিশ জানিয়েছে, সিয়া ও তার প্রেমিক চেতন মহারাষ্ট্রের সহ্যাদ্রি পর্বতমালার লোহাগড় দুর্গ থেকে ২৬ বছর বয়সী কেতন আগরওয়ালকে ধাক্কা দেয়। তাতেই মৃত্যু হয় কেতনের। প্রাথমিকভাবে ঘটনাটিকে ট্রেকিংয়ের সময় একটি দুর্ঘটনা বলে মনে হলেও পরে হত্যার ষড়যন্ত্র প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার (২৫ জুন) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিয়ার মা পূজা গোয়েল বলেন যে, কেতনের সঙ্গে বিয়ে নিয়ে তাঁর মেয়ে কখনও কোনো অসন্তোষ প্রকাশ করেনি। আগামী নভেম্বরে রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। সিয়ার বাবা প্রবীণ গোয়াল আবেগাপ্লুত হয়ে জানান, কেতন যখনই তাদের বাড়িতে আসত, সে তাকে সবসময় ‘পাপাজি’ বলে ডাকত। ঘণ্টার পর ঘণ্টা বাড়িতে বসে পরিবারের সঙ্গে সময় কাটাত এবং সবার সঙ্গে মিশত।  সম্পর্কটি ধীরে ধীরে এতটাই ঘনিষ্ঠ হয়ে ওঠে যে তিনি কেতনকে নিজের ছেলের চেয়েও বেশি ভালবাসতে শুরু করেছিলেন। পূজা বলেছেন, কেতনের পরিবারের চেয়ে তিনি বেশি কষ্ট পাচ্ছেন, কারণ তার মৃত্যু শুধু একটি নয়, দুটি পরিবারকে ভেঙে দিয়েছে।

ঝাড়খণ্ডের রামগড়ে ট্রাক ও গাড়ির ভয়াবহ সংঘর্ষ, মৃত ৭

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

পাহাড়, ঝর্না আর ঘন জঙ্গল! বর্ষায় ঘুরে আসুন পশ্চিমঘাটের এই মনোরম ১০ গন্তব্যে

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ক্ষতিগ্রস্ত অঞ্চলে শুরু ব্যাপক লুটপাট

Jio-র ৩৪৯ টাকার রিচার্জে বিনামূল্যে মিলছে ৩১ হাজার টাকার এআই সার্ভিস

Flipkart এর দুর্দান্ত অফার, ২২ হাজার টাকা সস্তায় কিনে নিন Google Pixel 10

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

বিশ্বকাপে মহা অঘটন! জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল ইকুয়েডর 

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? জেনে নিন এই ঘরোয়া উপায়ে মিলবে সমাধান

ফ্রিজের মাথার উপর থেকে সরিয়ে ফেলুন এই ৩ টি জিনিস, তার পরে ম্যাজিক দেখুন