তারাতলায় ধ্বংসস্তুপের নিচে থেকে বাঁচানোর আর্তি জানিয়ে ফোন, যখন উদ্ধার ততক্ষণে সব‌ শেষ

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। এখনও প্রাণের খোঁজে চলছে তল্লাশি। যদি কাউকে বাঁচানো যায় নানা উপায়ে সেই চেষ্টা চালানো হচ্ছে। দীর্ঘ ১৪ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এক যুবক তাঁর আত্মীয়কে ফোন করেছিলেন। প্রাণের সন্ধান পাওয়ার পর মোবাইল ফোন ট্র্যাক করে দীর্ঘক্ষণের চেষ্টায় মন্নু কুমারকে উদ্ধার করা হয়। তবে উদ্ধার করেও করা গেল না শেষরক্ষা। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১১ টা নাগাদ হাসপাতালে মৃত্যু হয়েছে ওই যুবকের।

জানা গিয়েছে, মন্নু কুমারের পরিবারের আরও ৩ সদস্য বর্তমানে ভর্তি রয়েছেন হাসপাতালে।  মন্নু কুমার বিহারের মুঙ্গেরের বাসিন্দা। কলকাতায় পরিবারের ৬ জন সদস্য শ্রমিকের কাজে এসেছিলেন। তারাতলার অভিশপ্ত গোডাউনে তাঁরা সকলেই কাজ করছিলেন। বুধবার দুপুরে গুদামের ছাদ ভেঙে পড়ার পর মন্নুর পরিবারের এক সদস্যের মৃত্যু হয়। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । হদিশ মিলছিল না শিরচাঁদ কুমার ও মন্নুর। হঠাৎ করেই বুধবার রাত প্রায় দেড়টা নাগাদ ধ্বংসস্তূপের নিচ থেকে মন্নু পরিবারের এক সদস্য সন্তোষকে ফোন করেন। যুবক শুধু ফোনে বলেছিলেন, ‘আমাকে বাঁচা।’ লোকেশন পাঠানোর কথা বললেও সেটা দিতে পারেননি মন্নু। তারপরেই   মোবাইল ফোন ট্র্যাক করে  বৃহস্পতিবার সকাল ৬ টা নাগাদ উদ্ধার করা হয় যুবককে।  ভর্তি করা হয় এসএসকেএমে। এক সদস্যের হদিশ এখনও মেলেনি  

আরও পড়ুন: তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

উল্লেখ্য,   বৃহস্পতিবার (২৫ জুন) গভীর রাত পর্যন্ত নিহতের সংখ্যাটা ছিল ১১। আজ, শুক্রবার সকালে সেটি বেড়ে  দাঁড়িয়েছে ১৫-তে। আরও তিনজন এখনও আটকে আছেন ওই ধ্বংসস্তূপের নিচে। এমনটাই মনে করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে।  ৪৬ ঘণ্টা কেটে গেলেও অক্লান্ত পরিশ্রম করে উদ্ধারকাজ চালাচ্ছে সেনা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও এনডিআরএফ। সেই কাজে হাত লাগিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে কলকাতা পুলিশ ও দমকলও। 

 

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, শেষ দফার কাজের জন্য জারি বিজ্ঞপ্তি

ম্যাচের আগে ব্রাজিলকে হুমকি জাপানের স্ট্রাইকারের, কোচও দিলেন বিশেষ বার্তা

ঝাড়খণ্ডের রামগড়ে ট্রাক ও গাড়ির ভয়াবহ সংঘর্ষ, মৃত ৭

‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

পাহাড়, ঝর্না আর ঘন জঙ্গল! বর্ষায় ঘুরে আসুন পশ্চিমঘাটের এই মনোরম ১০ গন্তব্যে

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ক্ষতিগ্রস্ত অঞ্চলে শুরু ব্যাপক লুটপাট

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

তারাতলায় ধ্বংসস্তুপের নিচে থেকে বাঁচানোর আর্তি জানিয়ে ফোন, যখন উদ্ধার ততক্ষণে সব‌ শেষ

Jio-র ৩৪৯ টাকার রিচার্জে বিনামূল্যে মিলছে ৩১ হাজার টাকার এআই সার্ভিস

Flipkart এর দুর্দান্ত অফার, ২২ হাজার টাকা সস্তায় কিনে নিন Google Pixel 10