নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন টিভি কেনার সময় বেশিরভাগ  ক্রেতাই একটি সাধারণ ভুল করেন। ঘরের আয়তন  বা দেখার দূরত্ব বিবেচনা না করেই স্ক্রিন সাইজ বেছে নেন। অনেকেই মনে করেন, বড় টিভিই আকর্ষণীয়। আবার কেউ অর্থ বাঁচাতে প্রয়োজনের তুলনায় অনেক ছোট ডিসপ্লে কিনে ফেলেন। অথচ বিশেষজ্ঞদের মতে, সেরা ভিউয়িং অভিজ্ঞতা পাওয়ার জন্য টিভির স্ক্রিন সাইজ ঘরের আয়তন এবং বসার দূরত্ব অনুযায়ী নির্ধারণ করা উচিত।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, টিভি কেনার আগে প্রথমেই মাপুন সোফা বা বসার জায়গা থেকে টিভি রাখার সম্ভাব্য দূরত্ব। সাধারণভাবে ৬ থেকে ৭ ফুট দূরে বসলে ৫৫ ইঞ্চির টিভি, ৭ থেকে ৮ ফুট দূরত্বে ৬৫ ইঞ্চির টিভি এবং আরও বেশি দূরত্বে ৭৫ ইঞ্চি বা তার বড় স্ক্রিন ভাল অভিজ্ঞতা দিতে পারে। খুব কাছ থেকে অতিরিক্ত বড় স্ক্রিন দেখলে চোখে চাপ পড়তে পারে, আবার অনেক দূর থেকে ছোট টিভি দেখলে ছবির সূক্ষ্ম বিবরণ স্পষ্টভাবে বোঝা যায় না।

শুধু স্ক্রিন সাইজ নয়, টিভির রেজোলিউশন, ডিসপ্লে প্রযুক্তি এবং প্যানেলের মানও গুরুত্বপূর্ণ। বর্তমানে 4K টিভিই সবচেয়ে জনপ্রিয় বিকল্প। পাশাপাশি HDR, Mini LED, QLED কিংবা OLED-এর মতো প্রযুক্তি ছবির উজ্জ্বলতা, কনট্রাস্ট ও রংয়ের মানকে আরও উন্নত করে। বাজেট থাকলে এসব ফিচার বিবেচনা করা যেতে পারে। এছাড়া বিশেষজ্ঞরা কম দামের জন্য নিম্নমানের এজ-লিট (Edge-lit)  ডিসপ্লে বেছে না নেওয়ারও পরামর্শ দিচ্ছেন। বরং Full Array LED বা Mini LED ব্যাকলাইটযুক্ত মডেল দীর্ঘমেয়াদে ভাল ছবি ও উন্নত ভিউয়িং অভিজ্ঞতা দিতে পারে। স্মার্ট ফিচার, HDMI 2.1, রিফ্রেশ রেট এবং সফটওয়্যার আপডেটের বিষয়েও নজর রাখা উচিত। অর্থাৎ, নতুন টিভি কেনার সময় শুধু অফার বা ডিসকাউন্ট নয়, ঘরের মাপ, বসার দূরত্ব এবং ব্যবহার অনুযায়ী সঠিক স্ক্রিন সাইজ নির্বাচন করলেই সিনেমা হলের মতো বাস্তবসম্মত ও আরামদায়ক দেখার অভিজ্ঞতা মিলবে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য