হায়দরাবাদে সাসপেন্ড সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে হিরে-সোনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩০ লক্ষ টাকার ঘুষ মামলায় গ্রেফতারির পর এবার সামনে এল কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ! তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে চাঞ্চল্য। দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) তল্লাশিতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জমি, ফ্ল্যাট, গাড়ি, সোনা-হিরের গয়না ও নগদ অর্থ। বরখাস্ত হওয়া এক সরকারি আধিকারিককে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। হায়দরাবাদের শামিরপেটের বরখাস্ত হওয়া তহসিলদার তথা যুগ্ম সাব-রেজিস্ট্রার থুম্মাকোম্মা সুচারিতার বিরুদ্ধে এবার হিসেব বহির্ভূত আয়ের সঙ্গে অবৈধ সম্পত্তি (ডিসপ্রোপোরশনেট অ্যাসেট) রাখার অভিযোগে নতুন মামলা দায়ের করেছে দুর্নীতি দমন ব্যুরো (এসিবি)। তদন্তে তাঁর এবং তাঁর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে প্রায় ৫.০৫ কোটি টাকার সম্পত্তি ও মূল্যবান সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে শামিরপেটে জমি-সংক্রান্ত একটি নথি নিবন্ধনের কাজে অনিয়মের অভিযোগ ওঠে থুম্মাকোম্মা সুচারিতার বিরুদ্ধে। অভিযোগ ছিল, একটি সম্পত্তির রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজ এগিয়ে দিতে তিনি ৩০ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন। পরে দুর্নীতি দমন ব্যুরো (এসিবি) ফাঁদ পেতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। সেই ঘটনার পরই তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং তাঁর আর্থিক লেনদেন ও সম্পদের উৎস নিয়ে পৃথক তদন্ত শুরু হয়। বর্তমানে তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। সেই মামলার তদন্ত চলাকালীনই তাঁর সম্পদের উৎস খতিয়ে দেখতে বিস্তৃত অভিযান শুরু করে এসিবি।

আরও পড়ুন : পরিচারক থেকে প্রাক্তন ব্যাংক কর্মী, রামমন্দিরের অনুদান চুরির ঘটনায় গ্রেফতার ৮

তদন্তকারীরা সুচারিতার বাসভবনের পাশাপাশি তাঁর আত্মীয়, ঘনিষ্ঠ সহযোগী এবং সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে যুক্ত একাধিক স্থানে তল্লাশি চালান। সেখান থেকেই বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তির হদিস মেলে। এসিবি সূত্রে জানা গিয়েছে, তল্লাশিতে সিদ্দিপেটে ২.১৭ একর কৃষিজমি, হায়দরাবাদে তিনটি আবাসিক ফ্ল্যাট, দুটি প্লট, একটি ফোক্সভাগেন গাড়ি, একটি হুন্ডাই ক্রেটা, প্রায় ১.২০ কোটি টাকা মূল্যের সোনা ও হিরের গয়না, ১২ লক্ষ টাকা নগদ এবং বিভিন্ন  ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা থাকা ৩৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া সম্পদের নথিভুক্ত মূল্য প্রায় ৫.০৫ কোটি টাকা হলেও বর্তমান বাজারদরে এর প্রকৃত মূল্য আরও অনেক বেশি হতে পারে। এসিবির অভিযোগ, সরকারি চাকরিতে থাকাকালীন সুচারিতা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তাঁর বৈধ আয়ের তুলনায় অনেক বেশি সম্পত্তি গড়ে তুলেছেন। সেই কারণেই তাঁর বিরুদ্ধে হিসেব বহির্ভূত আয়ের উৎসের সঙ্গে অবৈধ সম্পত্তি রাখার মামলা রুজু করা হয়েছে। তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, অন্য কারও নামে অতিরিক্ত সম্পত্তি লুকিয়ে রাখা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।  

বাসি ভাত না ফেলে ঝটপট বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু স্ন্যাকস

পরিচারক থেকে প্রাক্তন ব্যাংক কর্মী, রামমন্দিরের অনুদান চুরির ঘটনায় গ্রেফতার ৮

আগ্নেয়াস্ত্র হাতে এলাকায় দাপাদাপি, দিনহাটায় পুলিশের জালে তৃণমূলের যুব সভাপতি

থানার মধ্যেই পুরুষ সহকর্মীকে জড়িয়ে ধরে চুমু, মহিলা কনস্টেবলের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

গুদামের নকশাতে অনিয়ম নেই, ফিরহাদের সই করা নথি প্রকাশ্যে

বিশ্বকাপে জমে উঠেছে লড়াই, শেষ ৩২-এ জায়গা করল যারা, বাদ পড়ল কারা?

হরমুজ প্রণালিতে ১১ হাজার নাবিকের উদ্ধার অভিযান স্থগিত করেছে জাতিসংঘ

আসছে ‘বাহুবলী ৩’, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বড় খবর দিলেন প্রভাস-অনুষ্কা-রানা

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

তারাতলায় ধ্বংসস্তুপের নিচে থেকে বাঁচানোর আর্তি জানিয়ে ফোন, যখন উদ্ধার ততক্ষণে সব‌ শেষ

১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, শেষ দফার কাজের জন্য জারি বিজ্ঞপ্তি

‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা