বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কন্ডোম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধাননগর ৩৫ নম্বর ওয়ার্ড অফিসকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় সল্টলেক সুকান্তনগর এলাকায় বিজেপির পথসভা কর্মসূচি হয়। সেই কর্মসূচির পর ওই ওয়ার্ড অফিসে প্রবেশ করে দলীয় নেতা-কর্মীরা একটি ড্রয়ারের ভিতর থেকে কন্ডোমের প্যাকেট উদ্ধার করেন বলে দাবি করেন। এছাড়াও, একাধিক সোফা, পাঁচটিরও বেশি এসি থেকে শুরু করে মহিলাদের ড্রেসিং টেবিল এবং বিছানা বালিশ পর্যন্ত রয়েছে পার্টি অফিসে। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। 

জানা গিয়েছে, শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় সল্টলেকের সুকান্তনগর এলাকায় বিধাননগর পুরনিগমের নির্বাচনকে সামনে রেখে পথসভা করেন বিজেপি। সভায় উপস্থিত ছিলেন বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, বিধান নগরে ৪১ টি ওয়ার্ড বিজেপিকে জিততে হবে এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন আশেপাশে মাত্র তিনজন অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মিত্র সবাই মাতাল এবং চটি চাটা। সভা শেষে বিধায়ক ও বিজেপি কর্মী-সমর্থকরা বিধাননগর পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ড অফিসে যান। বিজেপির দাবি, বর্তমানে নির্বাচিত কাউন্সিলর না থাকায় অফিসটি সাধারণ মানুষের সরকারি পরিষেবার জন্য খোলা থাকা উচিত। 

আরও পড়ুন: তারাতলা কাণ্ডে এবার ফিরহাদ হাকিম-সহ তিন জনের বিরুদ্ধে FIR দায়ের

অফিসের ভিতরে প্রবেশ করে বিজেপি নেতা-কর্মীরা। সেখানে একটি ঘরের মধ্যে থাকা মহিলাদের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কন্ডোমের একটি প্যাকেট উদ্ধার হয়েছে বলে অভিযোগ করেন। ঘটনাস্থলেই বিষয়টি নিয়ে সরব হন শারদ্বত মুখোপাধ্যায়। বিধায়কের অভিযোগ, ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্করের আমলে ওয়ার্ড অফিসের অপব্যবহার হয়েছে। যদিও এই অভিযোগের পক্ষে তিনি কোনও প্রমাণ প্রকাশ করেননি। তৃণমূল কংগ্রেস বা জয়দেব নস্করের পক্ষ থেকেও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়াও শারদ্বত মুখোপাধ্যায় দাবি করেন, ভবিষ্যতে সরকারি কাজ শুরুর আগে ওই ওয়ার্ড অফিসকে গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। 

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করে পালাল স্বামী, চাঞ্চল্য রিষড়ায়

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কন্ডোম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর