চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি: চুপিচুপি বিয়ে করে ফেললেন হার্দিক পাণ্ড্য! ভাইরাল মাহিকার সিঁথির সিঁদুরের ছবি। হার্দিক পাণ্ড্য, ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নাম। তবে পেশাগত জীবনের চাইতে ব্যক্তিগত জীবনের বেশি চর্চিত হন হার্দিক পাণ্ড্য। ২০২১ সালে রাশিয়ান সুন্দরী নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেছিলেন। তাঁদের একটি অগস্ত্য নামে সন্তানও রয়েছে। কিন্তু ২০২৪ সালে তাঁরা যৌথভাবে ডিভোর্সের ঘোষণা করেন। প্রথম স্ত্রী নাতাশার সঙ্গে ডিভোর্সের পরেই অভিনেত্রী-মডেল মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হার্দিক। যদিও এখন আর তাঁদের সম্পর্ক আড়ালে নেই। আইপিএলের গোটা মরসুমে মাহিকার সঙ্গে হার্দিকের নানারকম মিষ্টি মুহূর্তে ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে স্পষ্ট, প্রেমিকাকে সর্বক্ষণ চোখে হারাচ্ছেন হার্দিক। হার্দিকের প্রতিটা ম্যাচে তাঁকে মাঠে থেকে উৎসাহ দেন মাহিকা। তাহলে তাঁদের বিয়েটা কবে?

 

যদিও মাঝে একবার মাহিকার আঙুলে আংটি দেখে গুজব উঠেছিল যে, হার্দিকের সঙ্গে তাঁর বাগদান হয়ে গিয়েছে। কিন্তু বিষয়টি অভিনেত্রী উড়িয়ে দিয়েছেন। এবার তাঁদের বিয়ের খবর ভাইরাল হল। সম্প্রতি এই জুটির ভাইরাল হওয়া একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। যেখান থেকে স্পষ্ট যে, মাহিকা ও হার্দিক গোপনে বিয়ে করে ফেলেছেন। কারণ ছবিতে মাহিকা শর্মাকে সিঁথিতে সিঁদুর এবং কপালে লাল টিপ পরা অবস্থায় দেখা গিয়েছে আর হার্দিকের কপালেও তিলক রয়েছে। ছবিতে দুজনকে মাহিকার মায়ের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। এই ছবির ভাইরাল হতেই জল্পনা শুরু হয়েছে যে, তাঁরা ঘরোয়াভাবে বিয়ে করে ফেলেছেন। তবে, হার্দিক বা মাহিকা শর্মা কেউই বিয়ের এই খবরটি নিশ্চিত করেননি। তবে ছবিটি এআই নির্মিত হতে পারে।

কে এই মাহিকা শর্মা?

২৪ বছর বয়সী মাহিকা শর্মা একজন অভিনেত্রী এবং মডেল। তিনি ভারতীয় ফ্যাশন এবং বিনোদন জগতে নিজের একটি স্বতন্ত্র স্থান তৈরি করেছেন। কলেজে অর্থনীতি ও ফিন্যান্স নিয়ে পড়ার পাশাপাশি তিনি মডেলিং এবং অভিনয়েও কেরিয়ার গড়েছেন। ফ্যাশন জগতে তিনি ইতিমধ্যেই অনেক বড় বড় নামের সঙ্গে কাজ করেছেন। তিনি মনীশ মালহোত্রা, অনিতা ডংরে, তরুণ তাহিলিয়ানি এবং অমিত আগরওয়ালের মতো প্রখ্যাত ডিজাইনারদের জন্য র‍্যাম্পে হেঁটেছেন।

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করে পালাল স্বামী, চাঞ্চল্য রিষড়ায়

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কন্ডোম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর