বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

এবার শোনা যাচ্ছে, প্রেমে সিলমোহর দেওয়ার আগেই প্রেম ভেঙেছে কৃতি স্যাননের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন মহলে তারকাদের প্রেম-বিয়ে নিয়ে আলোচনা চলছেই। কার কখন প্রেম-বিয়ে ভাঙছে, কে কখন নতুন প্রেমে পড়ছেন, সবটা জানতেই মরিয়া নেটমহল। বলা চলে, তারকাদের ব্যক্তিগত জীবনই নেটপাড়ার মুচমুচে গসিপ। এবার খবরের শিরোনামে কৃতি স্যাননের প্রেম। সম্প্রতি মুক্তি পেয়েছে কৃতির ‘ককটেল ২’, যেখানে তিনি রশ্মিকা মান্দান্না এবং শাহিদ কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। ছবিতে আলি চরিত্রে তাঁর অভিনয় ভক্তদের মুগ্ধ করেছে। তবে এবার তাঁর প্রেমজীবন শিরোনামে।

মাস কয়েক ধরেই চর্চায় রয়েছে ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে প্রেমে মগ্ন কৃতি। তাঁদের দুটিকে প্রায়শই একসঙ্গে দেখা যায়। কৃতির বোনের বিয়েতেও কবির উপস্থিত ছিলেন। তাঁদের নানা রোমান্টিক মুহূর্তের ছবি ভাইরাল হয়েছিল। যদিও তাঁরা কখনই তাঁদের প্রেমের সম্পর্কে সিলমোহর দেননি। কিন্তু এবার শোনা যাচ্ছে, প্রেমে সিলমোহর দেওয়ার আগেই প্রেম ভেঙেছে কৃতি স্যাননের। রেডিটে ভাইরাল হওয়া একটি পোস্টে এমনটা দাবি করা হচ্ছে। কারণ ছবিতে কবিরকে অন্য একটি মেয়ের সঙ্গে দেখা গিয়েছে। যা দেখে নেটিজেন রা ভাবছেন যে, অভিনেত্রী ও ওই ব্যবসায়ীর সম্পর্ক হয়তো ভেঙে গিয়েছে!

 

Kriti Sanon’s boyfriend Kabir with another girl? Did they break Up?
by
u/dontsharegossip in
BollyBlindsNGossip

ভাইরাল পোস্টটি মূলত একটি রিলের স্ক্রিনশট। রিলটি আলিয়া মোহন নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। যা দেখে মনে হচ্ছে, কবির তাঁর বন্ধুদের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। যা দেখে একজন নেটিজেন জানিয়েছেন, “কৃতি কি এই ব্যাপারে জানে?” আর একজন রেডিট ব্যবহারকারী লিখেছেন, “তাঁর কাছ থেকে কখনই এমনটা আশা করা যায় না। সে একজন প্লেবয়।” জানা যায়, কৃতির থেকে কবির নয় বছরের ছোট।

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করে পালাল স্বামী, চাঞ্চল্য রিষড়ায়

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ