৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বেতনপ্রাপ্ত এই বাঙালির নাম শঙ্খ মিত্র। বর্তমানে তাঁর বার্ষিক আয় ৭ হাজার ৭৪৪ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধনকুবের ইলন মাস্কের পরেই রয়েছে তাঁর নাম! পৃথিবীর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান একজন বাঙালি। তিনি আবার পড়াশোনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। কি অবাক হচ্ছেন, হ্যাঁ, গল্প নয়, একেবারে সত্যি ঘটনা। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বেতনপ্রাপ্ত এই বাঙালির নাম শঙ্খ মিত্র। বর্তমানে তাঁর বার্ষিক আয় ৭ হাজার ৭৪৪ কোটি টাকা। হিসেব অনুযায়ী, তিনি ইলন মাস্কের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ব্যক্তি।

সম্প্রতি আমেরিকার দ্য ওয়াল পৃথিবীর সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করেছে। সেখানেই প্রথমে নাম রয়েছে ইলন মাস্কের। যাঁর পারিশ্রমিক ১৫৮.৪ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪.৯৫ লক্ষ কোটি টাকা। আর দ্বিতীয়তে রয়েছেন শঙ্খ মিত্র। ২০২৫ সালে তাঁর পারিশ্রমিক ছিল ৮২১ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭ হাজার ৭৪৪ টাকার সমান। 

বর্তমানে যাদবপুরের এই প্রাক্তনী আমেরিকার প্রথম সারির রিয়েল এস্টেট নভেস্টমেন্ট সংস্থা ওয়েলটাওয়ারের চিফ এগজিকিউটিভ অফিসার এবং চিফ ইনভেস্টমেন্ট অফিসার হিসেবে কর্মরত। শঙ্খ মিত্রের বড় হওয়া ভারতেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ইন ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অর্জন করেছেন তিনি। সুতরাং ছোটবৈলাটা কলকাতা শহরেই কেটেছে তাঁর।

এরপর তিনি উচ্চশিক্ষার জন্যে আমেরিকায় চলে যান। কলম্বিয়া স্কুল থেকে এমবিএ পাশ করেছেন তিনি। এরপর তিনি ইনভেস্ট ম্যানেজমেন্টের ময়দানে নামেন। ফিডেলিটি ইনভেস্টমেন্টস, সিটাডেল ইনভেস্টমেন্ট গ্রুপ ও মিলেনিয়াম ম্যানেজমেন্ট-সহ একাধিক সংস্থায় উচ্চপদস্থ অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি। এরপর তিনি ২০১৬ সালে ওয়েলটাওয়ারে ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সেক্টরে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। তাঁর নিয়োগের সময়, ওয়েলটাওয়ারের প্রধান পরিচালক জেফরি এইচ. ডোনাহু মিত্রের ‘বিনিয়োগ ও পরিচালন দক্ষতার’ প্রশংসা করেন এবং বলেন যে তার নেতৃত্ব সংস্থাটা আরও শক্তিশালী হবে। গতবছর তিনি এই সংস্থার সিইও হন। এরপর বোর্ড অফ ডিরেক্টর্স পদে বসেন। প্রতিবেদনে অনুসারে, ২০২১ সালের পর ২০২৫ সালেই সর্বোচ্চ সংখ্যক নির্বাহী কর্মকর্তা কমপক্ষে ১০০ মিলিয়ন ডলার আয় করেছেন এবং প্রায় এক ডজন সিইও ২০০ মিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছেন।

ইলন মাস্ক ও শঙ্খ মিত্র ছাড়াও অন্যান্য সর্বোচ্চ বেতনভোগী সিইও-দের মধ্যে রয়েছেন, জর্জ কার্টজ (২৪৮ মিলিয়ন ডলার), হক ট্যান (২০৫ মিলিয়ন ডলার), ডেভিড জাসলাভ (১৬৫ মিলিয়ন ডলার) এবং স্টিফেন শোয়ার্জম্যান (১২৬ মিলিয়ন ডলার)। আর একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী নেতা, নিকেশ অরোরাও সর্বোচ্চ বেতনভোগী ১০ জন নির্বাহীর তালিকায় স্থান পেয়েছেন এবং পালো অল্টো নেটওয়ার্কস থেকে ১০০ মিলিয়ন ডলার মূল্যের প্যাকেজ নিয়ে অষ্টম স্থানে রয়েছেন।

কীর্তনে নাচার শাস্তি, স্ত্রী ও দুই সন্তানকে কুড়ুল দিয়ে কোপ, শেষে রেললাইনে আত্মঘাতী স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর