অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

অসুস্থ টলিউড অভিনেত্রী ও বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। হাসপাতালে ভর্তি। হয়েছে অস্ত্রোপচার। কী হয়েছে টালিগঞ্জের বিধায়িকার?

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ টলিউড অভিনেত্রী ও বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। হাসপাতালে ভর্তি। হয়েছে অস্ত্রোপচার। কী হয়েছে টালিগঞ্জের বিধায়িকার? সূত্রের খবর, আজ শনিবার (২৭ জুন) তাঁকে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাঁর একটি মাইক্রো সার্জারি করা হয়েছে। ইতিমধ্যেই হাসপাতাল থেকে পাপিয়ার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, অভিনেত্রী-বিধায়িকার ডান হাতের মধ্যমায় একটি ইনফেকশন হয়েছে। কিছুদিন ধরেই সেখানে নখকুনি হয়েছে। চিকিৎসা ভাষায় এটিকে প্যারানাইকিয়া বলা হয়। সংক্রমণের কারণে তাঁর আঙুলটি মারাত্মক ফুলে গিয়েছে। একেবারেই আঙুল নাড়াতে পারছিলেন না তিনি। ডানহাত দিয়ে কোনও কাজ করতে পারছিলেন না। এমতাবস্থায় চিকিৎসায় বিলম্ব হলে তাঁর আঙুল কেটে বাদ দিত হত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই কারণে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং একটি অত্যন্ত সুক্ষ্ম সার্জারি করা হয়েছে। প্রায় ৪০ মিনিট ধরে অপারেশন চলেছে। তবে এখন অভিনেত্রী ভাল আছেন। কথা বলতে পারছেন।

অভিনেত্রী এম আর বাঙুর হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডক্টর শিশির নস্করের তত্ত্বাবধানে রয়েছেন। শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ সার্জেন তাঁর আঙুলে অস্ত্রোপচার করেছেন। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যে তিনি বাঙুর হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে পাপিয়া অধিকারীর আচমকা অসুস্থতার খবরে চারিদিকে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে আপাতত বিপদ কেটে গিয়েছে। অভিনেত্রীর পরিবারের লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর