জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষ শাস্ত্রের মতে, প্রতিটি নতুন মাস গ্রহ-নক্ষত্রের অবস্থান পরিবর্তনের মাধ্যমে জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। ২০২৬ সালের জুলাই মাসে সূচনালগ্নেও একাধিক গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান পরিবর্তনের প্রভাব পড়তে চলেছে বিভিন্ন রাশির উপর। পাশাপাশি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরেও তৈরি হয়েছে নতুন কৌতূহল। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, ২৯ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে বিশেষ শুভ সময় শুরু হতে পারে পাঁচটি রাশির জাতক-জাতিকাদের জীবনে। কর্মজীবন, অর্থভাগ্য, শিক্ষা ও পারিবারিক সুখ একাধিক ক্ষেত্রে মিলতে পারে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত।

মেষ রাশি: জ্যোতিষশাস্ত্রের ইঙ্গিত বলছে, মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি কর্মজীবনে উন্নতির পথ খুলে দিতে পারে। নতুন চাকরির সন্ধানে থাকা ব্যক্তিরা সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্যও লাভের সম্ভাবনা জোরালো। প্রতিযোগিতামূলক কিংবা সরকারি চাকরির পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে বাড়ি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা থাকলে সেই স্বপ্নও বাস্তবায়নের দিকে এগোতে পারে।

আরও পড়ুন: আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি আর্থিক স্বস্তি ও মানসিক প্রশান্তি নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, ব্যবসায়ও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বহুদিনের অসমাপ্ত কাজ সম্পূর্ণ হতে পারে এবং ব্যক্তিগত জীবনের একাধিক ইচ্ছাপূরণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিবারকে সময় দেওয়ার সুযোগ মিলবে এবং ভ্রমণের পরিকল্পনাও সফল হতে পারে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য ভাগ্যের চাকা অনুকূলে ঘুরতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও সাফল্যের সুযোগ আসবে। চাকরি ও ব্যবসা দুই ক্ষেত্রেই আয়ের নতুন পথ খুলতে পারে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আত্মবিশ্বাসের জোরে নতুন লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে পারবেন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি আর্থিক লাভ ও পেশাগত উন্নতির ইঙ্গিত বহন করছে। পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে বেতন বৃদ্ধি বা পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায় নতুন আয়ের উৎস গড়ে উঠতে পারে। পাশাপাশি বন্ধু ও পরিবারের সদস্যদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনাও প্রবল।

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী