দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে ২০২৪ সালের অগস্ট মাসে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। তারপরেই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভারতের মাটিতে বসেই জানিয়েছিলেন তিনি নিজের দেশে ফিরবেন খুব শীঘ্র। এ বার সেই সময়টাও জানিয়ে দিলেন আওয়ামী লীগ নেত্রী।   

 বাংলাদেশের মাটিতে পা রাখলেই মৃত্যুদণ্ড নিশ্চিত। তা জেনেও নির্ভীক ভাবে হাসিনা জানিয়েছেন,  ‘এবছরই আমি ফিরছি দেশে। এটা আমার ব্যক্তিগত কোনও লক্ষ্য নয়। দেশের গণতন্ত্র ফেরাতে, দেশবাসীর পাশে দাঁড়াতে এটা জরুরি। আর মৃত্যুকে আমি ভয় পাই না।’  মুজিবকন্যা বলেছেন, ‘আমাকে ফাঁসির সাজা শুনিয়ে ওরা আওয়ামি লিগকে নেতৃত্বহীন করে দেবে। আমি সাফ বলে দিচ্ছি, সমস্ত ষড়যন্ত্র, বাধা পেরিয়ে এবছরই দেশে ফিরব। মনে রাখবেন, আওয়ামি লিগ কাগজ-কলমের দল নয়, এটা জনগণের পার্টি। যতবার বাধা এসেছে, জনসমর্থনেই তা বেশি বেশি করে শক্তিশালী হয়ে উঠেছে।’

আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

 বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। এমনকি একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। অর্থাৎ তাঁর মাথার উপর ঝুলছে মৃত্যুর খাঁড়া।  মৃত্যুদণ্ডের রায় প্রসঙ্গে হাসিনা সাক্ষাৎকারে বলেছেন, ‘এটা বিচার নয়। এটা অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত একটি ব্যবস্থার অংশমাত্র।  ১৯৭৫ সালে আমি আমার বাবা, ভাই, পরিবারের প্রায় সকলকে হারিয়েছি। কিন্তু এত চক্রান্তের পরেও আমি বাংলাদেশের মানুষের পাশেই থেকেছি।’ হাসিনা বাংলাদেশ ফিরলে কি ঘটবে তা নিয়েই এখন ব্যপক চর্চা শুরু হয়েছে।   

 

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার