ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভয়াবহ দুর্ঘটনা ফ্রান্সে। রবিবার (২৮ জুন) উত্তর-পূর্ব ফ্রান্সের ন্যান্সির নিকটবর্তী টমব্লেইনে ভেঙে পড়ল বিমান। সেই বিমানে ছিলেন একদল স্কাইডাইভার। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জন যাত্রীর। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। 

 সূত্রের খবর,  স্থানীয় সময় সকাল ১১টার দিকে বিমানটি ভেঙে পড়ে  এবং বিমানে থাকা ১১ জন আরোহীর সকলেই নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন পাইলট এবং ১০ জন যাত্রী, যাদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী স্কাইডাইভার ও পাঁচজন প্রশিক্ষক ছিলেন। জানা গিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার দিকে বিমানটি  ভেঙে পরে এবং বিমানে থাকা ১১ জন আরোহীর সবাই নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন পাইলট এবং ১০ জন যাত্রী, যাদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী স্কাইডাইভার ও পাঁচজন প্রশিক্ষক ছিলেন। 

আরও পড়ুন: সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তারপরেই উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনা স্থলের চারপাশে একটি নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হয়েছে। ম্যুরথ-এ-মোজেল জাতীয় পুলিশ জনসাধারণকে দুর্ঘটনাস্থল এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। অন্যদিকে রবিবারেই  সৌদি আরবেও একটি কপ্টার দুর্ঘটনার খবর মিলেছে।  রবিবার সৌদির স্থানীয় সময় সকাল ৬টা নাগাদ রাস তানুরা এলাকায় আরামকোর একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ১৪ জন আরোহীর সকলেরই মৃত্যু হয়েছে।  নিহতরা প্রত্যেকেই সৌদি আরবের বাসিন্দা।  

  

ভাইফোঁটায় সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর